অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) নতুন করে নাম নথিভুক্ত করার অপেক্ষায় রয়েছেন বহু মহিলা। যাঁরা আগে আবেদন করতে পারেননি অথবা কোনও কারণে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের জন্য ফের সুযোগ আসতে চলেছে।

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় খবর। অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) নতুন করে নাম নথিভুক্ত করার অপেক্ষায় রয়েছেন বহু মহিলা। যাঁরা আগে আবেদন করতে পারেননি অথবা কোনও কারণে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের জন্য ফের সুযোগ আসতে চলেছে। নভেম্বর ও ডিসেম্বর মাসে রাজ্যের বিভিন্ন এলাকায় জনকল্যাণ শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখান থেকেই অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদনের সুযোগ মিলতে পারে।

রাজ্য সরকারের এই প্রকল্পে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। ফলে নতুন করে আবেদন শুরুর খবর সামনে আসতেই অনেকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে ঠিক কবে থেকে ফর্ম পূরণ শুরু হবে, তা নিয়ে এখনও অপেক্ষা রয়েছে।

নভেম্বর-ডিসেম্বরে কোথায় জমা নেওয়া হবে আবেদন?

আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা স্তরে জনকল্যাণ শিবির আয়োজনের কথা জানানো হয়েছে। এই শিবিরগুলিতে অন্নপূর্ণা যোজনার পাশাপাশি অন্যান্য সরকারি সামাজিক প্রকল্পের জন্যও আবেদন করার সুযোগ থাকবে।

যাঁরা আগে আবেদন করতে পারেননি, তাঁরা এই শিবিরগুলিতে গিয়ে নতুন করে নাম নথিভুক্ত করার বিষয়ে জানতে পারবেন। অনলাইন এবং অফলাইন—দুই মাধ্যমেই আবেদন গ্রহণের ব্যবস্থা থাকতে পারে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে কোন দিন থেকে শিবির শুরু হবে, কোন এলাকায় কবে শিবির বসবে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ কী, তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি।

অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে কত টাকা পাওয়া যায়?

অন্নপূর্ণা যোজনার অধীনে যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য পান। এই টাকা সরাসরি উপভোক্তার আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT বা Direct Benefit Transfer পদ্ধতিতে পাঠানো হয়। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১ জুন থেকে এই আর্থিক সহায়তা চালু হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে কয়েকটি নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে।

আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

আবেদনকারী আয়করদাতা হলে চলবে না।

কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরি থেকে নিয়মিত বেতন বা পেনশন পেলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।

সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত বেতনভোগী শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও এই প্রকল্পের আওতায় পড়বেন না।

এই শর্তগুলি পূরণ করলেই আবেদন বিবেচনার সুযোগ থাকবে। তবে আবেদন জমা দেওয়ার পর সরকারি আধিকারিকদের মাধ্যমে নথি যাচাই করা হবে।

আবেদনের জন্য কী কী নথি লাগবে?

অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চাইলে কয়েকটি প্রয়োজনীয় নথি আগে থেকেই প্রস্তুত রাখতে পারেন।

1. আধার কার্ড

2. ভোটার কার্ড

3. সক্রিয় মোবাইল নম্বর

4. আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য

নথিপত্রের তথ্যের সঙ্গে আবেদনকারীর পরিচয়ের মিল থাকা জরুরি।

কীভাবে আবেদন করবেন?

নতুন আবেদন গ্রহণ শুরু হলে সরকারি পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। পাশাপাশি গ্রামীণ এলাকার বাসিন্দারা বিডিও অফিস এবং শহরাঞ্চলের বাসিন্দারা এসডিও অফিসে যোগাযোগ করতে পারেন। কলকাতা পুরসভা এলাকার বাসিন্দাদের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড অফিসেও আবেদন জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

অনলাইনে আবেদনের জন্য রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টার:

অন্নপূর্ণা যোজনা সরকারি পোর্টাল।

কবে থেকে শুরু হবে ফর্ম ফিলআপ?

এই মুহূর্তে নতুন করে আবেদন গ্রহণের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। নভেম্বর ও ডিসেম্বর মাসে জনকল্যাণ শিবিরের মাধ্যমে আবেদন নেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে। কিন্তু শিবিরের বিস্তারিত সূচি এবং অনলাইন পোর্টাল পুনরায় চালুর তারিখ প্রকাশ্যে আসেনি।

তাই যাঁরা অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান, তাঁদের সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে। নতুন নির্দেশিকা প্রকাশিত হলেই আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

সব মিলিয়ে, অন্নপূর্ণা যোজনায় নতুন করে নাম নথিভুক্ত করার অপেক্ষায় থাকা মহিলাদের জন্য নভেম্বর ও ডিসেম্বর মাস গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ না জানা পর্যন্ত কোনও বেসরকারি লিঙ্কে ব্যক্তিগত নথি বা ব্যাঙ্কের তথ্য জমা দেবেন না। এখনও কোনও দিন বা তারিখের কথা ঘোষণা করেননি রাজ্য সরকার বলেই জানা গিয়েছে।