MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Annapurna Bhandar: ৩০০০ টাকা এখনও ঢোকেনি! অন্নপূর্ণা নিয়ে মহিলাদের বিক্ষোভে উত্তাল একাধিক জেলা

Annapurna Bhandar: ৩০০০ টাকা এখনও ঢোকেনি! অন্নপূর্ণা নিয়ে মহিলাদের বিক্ষোভে উত্তাল একাধিক জেলা

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় দক্ষিণ দিনাজপুর, মালদহ, আসানসোল, পুরুলিয়া থেকে উত্তর ২৪ পরগনা— রাজ্যজুড়ে বিক্ষোভ-অবরোধে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আনার চেষ্টা।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 20 2026, 07:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
অন্নপূর্ণার ৩০০০ টাকা না পেয়ে বিক্ষোভ
Image Credit : gemini

অন্নপূর্ণার ৩০০০ টাকা না পেয়ে বিক্ষোভ

আগস্ট মাসে রাজ্যে এক কোটিরও বেশি মহিলা টাকা পাবেন বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা না পেয়ে ক্ষুব্ধ রাজ্যের প্রচুর মহিলা। ক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ল রাজ্যের একাধিক জেলায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
মুখ্যমন্ত্রীর ঘোষণা
Image Credit : Asianet News

মুখ্যমন্ত্রীর ঘোষণা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, ২০ অগস্ট বেলা ১২টার মধ্যে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু টাকা না ঢুকলে ব্যবস্থা নেবে সরকার। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পরেও থামেনি বিক্ষোভ।

Related Articles

Related image1
অনুদান: ১ কোটি টাকা পর্যন্ত অনুদান! ক্রীড়াক্ষেত্রে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের
Related image2
MMSBY: মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যবিমা যোজনায় ৫ লক্ষ টাকা কারা কীভাবে পাবেন? জানুন আবেদনের পুরো নিয়ম
37
দঃ দিনাজপুরে বিক্ষোভ
Image Credit : gemini

দঃ দিনাজপুরে বিক্ষোভ

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এসডিও অফিসের গেট জোর করে খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারী মহিলারা, শেষে বন্ধ করে দিতে হয় মূল প্রবেশপথ। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছোন বালুরঘাট থানার আইসি, তবে উত্তেজনা রয়েই যায় এলাকায়।

47
মালদা,আসানসোল, পুরুলিয়ায় বিক্ষোভ
Image Credit : gemini

মালদা,আসানসোল, পুরুলিয়ায় বিক্ষোভ

  • মালদহের ইংলিশবাজার পুরসভাতেও বিক্ষোভ দেখান শতাধিক মহিলা। তাঁদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সদুত্তর।
  • আসানসোলেও অন্নপূর্ণা থেকে বঞ্চিত মহিলারা মহকুমাশাসকের অফিসে বিক্ষোভ দেখান, অভিযোগ অনলাইন-অফলাইন দুই ভাবেই আবেদন করেও মেলেনি টাকা।
  • পুরুলিয়ার রঘুনাথপুরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান উপভোক্তারা, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
57
উত্তর ২৪ পরগনায় বিক্ষোভ
Image Credit : AI PHOTO

উত্তর ২৪ পরগনায় বিক্ষোভ

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে যশোর রোড অবরোধ ঘিরে তৈরি হয় দীর্ঘ যানজট, পরে পুরসভায় ঢুকে এগজ়িকিউটিভ অফিসারের ঘর ঘেরাও করেন বিক্ষোভকারীরা।

অশোকনগর-কল্যাণগড় পুরসভাতেও উত্তেজনা ছড়ায় বিক্ষোভকে কেন্দ্র করে, অভিযোগ ভাঙচুরেরও। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুমন হীরা।

67
উপভোক্তাদের অভিযোগ
Image Credit : chatgpt

উপভোক্তাদের অভিযোগ

উপভোক্তাদের অভিযোগ, ভেরিফিকেশনে ‘অ্যাপ্রুভড’ দেখানোর পরেও পরে ওয়েবসাইটে তিনটি বাড়ি থাকার কথা দেখিয়ে বাদ দেওয়া হচ্ছে যোগ্য উপভোক্তাদের। মধ্যমগ্রাম, অশোকনগরের পাশাপাশি বনগাঁতেও একই অভিযোগ।

77
সোমবার থেকে টাকা বিলি শুরু
Image Credit : ai photo

সোমবার থেকে টাকা বিলি শুরু

আন্নপূর্ণা যোজনার আওতায় মাসিক ৩,০০০ টাকা বরাদ্দের তৃতীয় কিস্তির টাকা সোমবার ১৭ আগস্ট থেকে বিলি করা শুরু করেছে রাজ্য সরকার। দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর সোমবার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর টাকা হাতে পাওয়ার আশায় প্রহর গুনছেন বহু মহিলা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Madrasa Close: শুভেন্দুর সরকারের কড়া পদক্ষেপ, বন্ধ হল ২৫২ মাদ্রাসা! কেন উঠল গেল গেল রব? দেখুন
Recommended image2
Now Playing
Ganesh Puja: ধর্মের গণ্ডি পেরিয়ে গণেশ আরাধনায় হাড়োয়ায় একসঙ্গে হিন্দু-মুসলিম, পুজোয় মিলনের বার্তা
Recommended image3
Nandigram Byelection 2026: নন্দীগ্রাম উপনির্বাচনে BJP প্রার্থী চন্দ্রনাথের মা হাসি রথ, রেজিনগরে কে?
Recommended image4
Hilsa Fish: শুধু ইলিশ কিনলেই হয় না, কোন ইলিশ মাছের স্বাদ বেশি? বাজারে যাওয়ার আগে জানুন
Recommended image5
Nandigram Assembly By-Elections 2026: নন্দীগ্রামে জিতছে কে, জানুন কারা প্রার্থী, ভোটগ্রহণ কবে, দ্বিতীয় স্থানে কারা থাকতে পারে
Related Stories
Recommended image1
অনুদান: ১ কোটি টাকা পর্যন্ত অনুদান! ক্রীড়াক্ষেত্রে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের
Recommended image2
MMSBY: মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যবিমা যোজনায় ৫ লক্ষ টাকা কারা কীভাবে পাবেন? জানুন আবেদনের পুরো নিয়ম
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved