
Annapurna Yojana Agitation: অন্নপূর্ণার টাকা না পেয়ে মধ্যমগ্রামে কী করলেন মহিলারা?
Annapurna Yojana Agitation: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন মধ্যমগ্রামের উপভোক্তারা। প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ রাস্তা, প্রভাব পড়ে যশোর রোডেও।
Annapurna Yojana Agitation: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন মধ্যমগ্রামের উপভোক্তারা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকার অভিযোগে সোদপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ রাস্তা, প্রভাব পড়ে যশোর রোডেও। পরে মধ্যমগ্রাম পুরসভার এক্সিকিউটিভ অফিসারের ঘর ঘেরাও করে টাকা না পাওয়ার কারণ জানতে চান বিক্ষোভকারীরা। অনেকের ক্ষেত্রে সরকারি ওয়েবসাইটে ‘Approved’ দেখানোর পরেও ‘তিনটি বাড়ি রয়েছে’ তথ্য দেখিয়ে টাকা আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। পুরসভার তরফে নতুন করে বাড়ি বাড়ি ফিজিক্যাল ভেরিফিকেশনের আশ্বাস দেওয়া হয়েছে। বিস্তারিত জানতে দেখুন পুরো প্রতিবেদন।