- Home
- West Bengal
- Annapurna Yojana: DBT লিঙ্ক না থাকার কারণেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না, কীভাবে করবেন জানুন
Annapurna Yojana: DBT লিঙ্ক না থাকার কারণেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না, কীভাবে করবেন জানুন
সোমবার থেকে এ মাসের 'অন্নপূর্ণা যোজনা'-র টাকা ছাড়া শুরু করল রাজ্য সরকার। ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য উপভোক্তা টাকা পাবেন। সোমবার থেকে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবারের মধ্যে এই ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৪,৩৫০ কোটি টাকা পৌঁছে দেওয়া হবে।

সোমবার থেকে এ মাসের 'অন্নপূর্ণা যোজনা'-র টাকা ছাড়া শুরু করল রাজ্য সরকার। নবান্নে আয়োজিত এক যৌথ সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানান, প্রাথমিক ভাবে মোট ১ কোটি ৬২ লক্ষ আবেদনপত্র খতিয়ে দেখা হয়েছিল। নথি যাচাইয়ের পর একাধিক ত্রুটির কারণে প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। বর্তমানে মোট ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাবেন। সোমবার থেকে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবারের মধ্যে এই ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৪,৩৫০ কোটি টাকা পৌঁছে দেওয়া হবে।

তবে সমস্ত তথ্য ভেরিফাই করে ১৭ লক্ষ মহিলার আবেদন বাতিল হয়েছে বলেই জানিয়েছে রাজ্য সরকার। আধার কার্ডের সঙ্গে নামের অমিল, আধার ডিবিটি লিঙ্ক না থাকা, আয়কর দেওয়া, ১০ হাজার টাকার বেশি মাসিক আয়, সরকারি চাকরি অথবা পুরসভা এলাকায় তিন বা তার বেশি ঘরের পাকা বাড়ি থাকার মতো কারণে আবেদন বাতিল হয়েছে। আধার সংক্রান্ত সমস্যা থাকায় প্রায় ১০ লক্ষ আবেদন এখনও আটকে রয়েছে। ১৭ লক্ষ বাতিলের মধ্যে প্রায় ১০ লক্ষ আবেদন এই ব্যাঙ্ক-আধার লিঙ্ক সংক্রান্ত সমস্যার কারণে আবেদন খারিজ হয়েছে। এছাড়া, আবেদনকারী সরকারি কর্মচারী হওয়া বা আয়কর প্রদান করার কারণেও কিছু আবেদন বাতিল হয়েছে।
অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তারা সরাসরি ডিবিটি লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। কিন্তু আদতে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সঠিকভাবে লিঙ্ক না থাকা বা ডিবিটি (DBT) অপশন চালু না থাকলে টাকা আটকে যেতে পারে। আপনার আধার কার্ডটি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ‘ম্যাপ’ বা ‘সিড’ করা আছে, সরকারি অনুদান ঠিক সেই অ্যাকাউন্টেই ঢুকবে। আপনার নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় গিয়ে আধার সিডিং এবং ডিবিটি (Direct Benefit Transfer) সক্রিয় আছে কি না যাচাই করুন। এছাড়াও অনলাইনে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র সাইটে গিয়ে চেক করতে পারেন। যদি স্টেটাস অ্যাকটিভ দেখায় তাহলে কোনও সমস্যা হবে না।
যদি দেখেন ডিবিটি লিঙ্ক করা নেই তাহলে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আবেদন করার সময় দিয়েছেন, সেই অ্যাকাউন্টে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। একজনের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে এবং সবগুলির সঙ্গেই Aadhaar link থাকতে পারে। তবে DBT পদ্ধতিতে সাধারণত একটি নির্দিষ্ট অ্যাকাউন্টেই টাকা পাঠানো হয়। তার জন্য একটি অ্যাকাউন্টেই ডিবিটি চালু করতে হবে। যারা এখনও পর্যন্ত ডিবিটি (DBT) লিঙ্ক করতে পারেননি অথবা বুঝতে পারছেন না কীভাবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করবেন, তাদের জন্য পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হল।
কীভাবে ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস (Status) চেক করবেন?
আপনার লিঙ্কটি সঠিকভাবে হয়েছে কিনা তা যাচাই করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন:
মেনু অপশনে গিয়ে Aadhaar Mapped Status-এ ক্লিক করুন।
আপনার আধার নম্বর টাইপ করুন, ক্যাপচা লিখুন এবং Check Status-এ ক্লিক করুন।
আবারও আপনার আধার লিঙ্কড- মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপি বসিয়ে কনফার্ম করলেই দেখতে পাবেন আপনার কোন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্কড হয়েছে এবং কত তারিখে হয়েছে।
কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন?
অফিসিয়াল ওয়েবসাইটে যান: প্রথমে NPCI-এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসুন।
এরপর সেখানে থাকা Aadhaar Seeding অপশনটিতে ক্লিক করুন।
আপনার আধার নম্বরটি সঠিকভাবে টাইপ করে Seeding অপশনে ক্লিক করুন।
আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করতে চান, সেই ব্যাঙ্কটি সিলেক্ট করুন।
আপনার যদি আগে থেকে কোনও ব্যাঙ্ক ডিবিটি লিঙ্ক করা না থাকে, তবে Fresh Seeding অপশনে ক্লিক করবেন।
আর যদি আগে থেকেই অন্য কোনও ব্যাঙ্ক লিঙ্ক করা থাকে এবং সেটি পরিবর্তন করতে চান, তবে Movement from one bank to other bank অপশনটি সিলেক্ট করবেন।
এবার আপনার কাঙ্ক্ষিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি টাইপ করুন। এরপর চেক মার্কে ক্লিক করে, ক্যাপচা কোডটি দেখে দেখে লিখুন এবং Submit অপশনে ক্লিক করুন।
পরবর্তী স্ক্রিনে Agree and Continue-তে ক্লিক করুন।
আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে, সেখানে একটি ওটিপি যাবে। ওটিপি-টি বসিয়ে Confirm-এ ক্লিক করলেই আপনার কাজ সফলভাবে সম্পন্ন হয়ে যাবে এবং স্ক্রিনে একটি রেফারেন্স নম্বর দেখতে পাবেন। সাধারণত কিছু সময়ের মধ্যেই ডিবিটি লিঙ্ক কমপ্লিট হয়ে যায়।
ব্যাঙ্কে গিয়ে আবেদন
১. আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাঙ্কের শাখায় যান।
২. সেখানে গিয়ে ব্যাঙ্ক আধিকারিকের কাছে 'আধার সিডিং' বা 'কনসেন্ট ফর্ম' (Consent Form) চান।
৩. ফর্মটি সঠিকভাবে পূরণ করে আপনার আধার কার্ডের জেরক্স এবং পাসবুকের জেরক্স দিয়ে দিন।
৪. ব্যাঙ্ক আধিকারিক আপনার অ্যাকাউন্টটিকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর সাথে যুক্ত করে দেবেন।
অনলাইনে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে
আপনার ব্যাঙ্কের যদি নিজস্ব মোবাইল অ্যাপ থাকে (যেমন- SBI YONO, PNB One, iMobile), তাহলে অ্যাপটি ওপেন করুন।
১. 'সার্ভিসেস' (Services) বা 'মাই প্রোফাইল' (My Profile) সেকশনে যান।
২. সেখানে Aadhaar Linking অথবা Aadhaar Seeding / DBT অপশনটি বেছে নিন।
৩. আপনার আধার নম্বর ও মোবাইল নম্বর দিন এবং ওটিপি (OTP) দিয়ে তা নিশ্চিত করুন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.