MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা তো পাচ্ছেন, কিন্তু জানেন কি কে এই দেবী অন্নপূর্ণা?

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা তো পাচ্ছেন, কিন্তু জানেন কি কে এই দেবী অন্নপূর্ণা?

অন্নপূর্ণা যোজনা প্রকল্পে মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। ১৭ অগাস্ট এই প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা দেওয়া হবে। এবার থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন যোগ্য মহিলারা।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Aug 15 2026, 10:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : AI

অন্নপূর্ণা যোজনা প্রকল্পে মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। ১৭ অগাস্ট এই প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা দেওয়া হবে। এবার থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন যোগ্য মহিলারা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে সরাসরি মহিলাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।

36
Image Credit : Asianet News

তবে, ১০ হাজার টাকার বেশি আয় করেন, এমন কোনও মহিলা এই প্রকল্পের টাকা পাবেন না। বার্ষিক পারিবারিক আয় ১২ লক্ষ টাকা হলেও অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ পড়তে হবে। সাতটি পুরনিগম এলাকার কোনও বাসিন্দার ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমির পরিমাণ সংক্রান্ত নিয়মে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

46
Image Credit : Asianet News

কেন্দ্রীয় বা রাজ্য সরকার পোষিত, পঞ্চায়েত এবং পুরসভা, সরকার এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বা স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকলে টাকা মিলবে না। যে কোনও সংস্থায় কর্মরত ঠিকা শ্রমিকদের পরিবারের সদস্যেরা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন। ২৫ থেকে ৬০-এর মধ্যে যাঁরা তিন হাজার টাকার কম ভাতা পান (যেমন, বিধবা ভাতা দেড় হাজার টাকা), তাঁরা কেবল অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকাই পাবেন। দু’টি ক্ষেত্রে অবশ্য এই শর্ত শিথিল করা হচ্ছে। দিব্যাঙ্গ ভাতা যাঁরা পান, তাঁদের দু’টি ভাতাই দেওয়া হবে।

56
Image Credit : Asianet News

হিন্দু ধর্মে অন্নপূর্ণা হলেন খাদ্য, পুষ্টি ও প্রাচুর্যের দেবী। তিনি দেবাদিদেব মহাদেবের পত্নী দেবী পার্বতীর বা শক্তির একটি বিশেষ রূপ। 'অন্নপূর্ণা' শব্দের অর্থ যাঁর কাছে অন্নের কোনো অভাব নেই বা যিনি অন্নপূর্ণ বা পরিপূর্ণ করে রাখেন। দেবী পার্বতী ভিক্ষারত শিবকে অন্নপ্রদান করে এই নামে আখ্যায়িত হন। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নপূর্ণার পূজা করা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী, অন্নপূর্ণার পুজো করলে গৃহে অন্নাভাব থাকে না

66
Image Credit : Asianet News

তাঁর অপর নাম অন্নদা। তিনি ত্রিনয়নী ও মাতৃরূপী। তাঁর এক হাতে অন্নপূর্ণ বা ভিক্ষাপাত্র এবং অন্য হাতে হাতা বা দর্বী থাকে। বিশ্বাস করা হয় যে, দেবী অন্নপূর্ণার কৃপায় পৃথিবীতে অন্ন বা খাদ্যের জোগান অব্যাহত থাকে। কাশীতে তাঁর বিখ্যাত মন্দির রয়েছে। এই মন্দিরে অন্নপূর্ণা পূজা ও অন্নকূট উৎসব প্রসিদ্ধ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Municipal Vote 2026: পুজোর পরই পুরসভা নির্বাচনের ঢাকে বাদ্যি? ভোট কবে হবে জানিয়ে দিলো কমিশন
Recommended image2
Durga Puja Holiday: শুভেন্দু সরকারের প্রথম দুর্গাপুজো! স্কুল-কলেজে বাড়ছে পুজোর ছুটি? কতদিন বন্ধ থাকবে স্কুল?
Recommended image3
পশ্চিমবঙ্গ DA: পুজোর আগাম বেতন-সহ ২০ শতাংশ মহার্ঘ ভাতা ঢুকবে সেপ্টেম্বরেই! কত তারিখে হাতে পাবেন সরকারি কর্মীরা?
Recommended image4
Annapurna Yojana: সেপ্টেম্বর মাসে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৬ হাজার টাকা! বিরাট চমক সরকারের
Recommended image5
Ajker Bangla News Live: Uttarakhand Weather - উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির আশঙ্কা, দেরাদুন-নৈনিতালে কমলা সতর্কতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved