দুর্গাপুজোয় যাত্রীদের বিপুল ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। পুজোর দিনগুলিতে অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, কয়েকটি গুরুত্বপূর্ণ শাখায় রাতভর চলবে পুজো স্পেশাল ট্রেন।

দুর্গাপুজোয় যাত্রীদের বিপুল ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। পুজোর দিনগুলিতে অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, কয়েকটি গুরুত্বপূর্ণ শাখায় রাতভর চলবে পুজো স্পেশাল ট্রেন। সন্ধ্যার ব্যস্ত সময়েও চালানো হবে অতিরিক্ত পরিষেবা। তবে পুজোর নির্দিষ্ট কয়েকটি দিনে একাধিক নিয়মিত লোকাল ট্রেন বাতিলও থাকবে। রেল সূত্রে জানানো হয়েছে, ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দিনে অতিরিক্ত ট্রেন চালানো হবে। শিয়ালদহ মেন ও নর্থ সেকশনের পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ শাখা এবং লালগোলা শাখাতেও বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।

কোন কোন রাতে চলবে অতিরিক্ত লোকাল?

১৬-১৭ অক্টোবর, ১৭-১৮ অক্টোবর, ১৮-১৯ অক্টোবর, ১৯-২০ অক্টোবর এবং ২০-২১ অক্টোবরের মধ্যবর্তী রাতে অতিরিক্ত শহরতলির ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলি বিভিন্ন শাখায় যাত্রীদের বাড়তি সুবিধা দেবে।

শিয়ালদহ–রানাঘাট–নৈহাটি শাখা

০৩১৫১: শিয়ালদহ থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে রানাঘাট পৌঁছবে রাত ১১টা ৩০ মিনিটে।

০৩১৫২: রানাঘাট থেকে রাত ১১টা ৪৫ মিনিটে ছেড়ে নৈহাটি পৌঁছবে রাত ১২টা ২০ মিনিটে।

০৩১৬১: নৈহাটি থেকে রাত ১২টা ৩০ মিনিটে ছেড়ে রানাঘাট পৌঁছবে রাত ১টা ৫ মিনিটে।

০৩১৬২: রানাঘাট থেকে রাত ১টা ১৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ২টা ৫৩ মিনিটে।

শিয়ালদহ–কল্যাণী শাখা

০৩১৬৩: শিয়ালদহ থেকে রাত ৯টা ১০ মিনিটে, কল্যাণী পৌঁছবে রাত ১০টা ২৫ মিনিটে।

০৩১৬৪: কল্যাণী থেকে রাত ১০টা ৩৫ মিনিটে, শিয়ালদহ পৌঁছবে রাত ১১টা ৪৮ মিনিটে।

০৩১৬৫: শিয়ালদহ থেকে রাত ১২টা ১২ মিনিটে, কল্যাণী পৌঁছবে রাত ১টা ২৫ মিনিটে।

০৩১৬৬: কল্যাণী থেকে রাত ১টা ৩৫ মিনিটে, শিয়ালদহ পৌঁছবে রাত ২টা ৫৫ মিনিটে।

০৩১৬৭: শিয়ালদহ থেকে রাত ১টায়, কল্যাণী পৌঁছবে রাত ২টা ১৫ মিনিটে।

০৩১৬৮: কল্যাণী থেকে রাত ২টা ২৫ মিনিটে, শিয়ালদহ পৌঁছবে রাত ৩টা ৪০ মিনিটে।

বারাসত–হাসনাবাদ–বনগাঁ শাখা

০৩১৭০: হাসনাবাদ থেকে রাত ১১টা ৪ মিনিটে ছেড়ে বারাসত পৌঁছবে রাত ১২টা ২৪ মিনিটে।

০৩১৭২: বারাসত থেকে রাত ১২টা ২৮ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১টা ১২ মিনিটে।

০৩১৬৯: শিয়ালদহ থেকে রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে হাসনাবাদ পৌঁছবে রাত ১টা ৪২ মিনিটে।

০৩১৭১: শিয়ালদহ থেকে রাত ১২টা ৪৪ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছবে রাত ২টা ৪৪ মিনিটে।

০৩১৭৪: বনগাঁ থেকে রাত ২টা ৩০ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে ভোর ৪টা ৩০ মিনিটে।

রানাঘাট–কৃষ্ণনগর–নৈহাটি শাখা

০৩১৭৩: রানাঘাট থেকে রাত ১১টা ৪৫ মিনিটে ছেড়ে কৃষ্ণনগর সিটি জংশন পৌঁছবে রাত ১২টা ২৫ মিনিটে।

০৩১৭৬: কৃষ্ণনগর থেকে রাত ১২টা ৩৫ মিনিটে ছেড়ে নৈহাটি পৌঁছবে রাত ১টা ৫০ মিনিটে।

০৩১৭৫: নৈহাটি থেকে রাত ২টোর সময় ছেড়ে কৃষ্ণনগর পৌঁছবে ভোর ৩টা ১৫ মিনিটে।

০৩১৭৮: কৃষ্ণনগর থেকে ভোর ৩টা ২৫ মিনিটে ছেড়ে কল্যাণী পৌঁছবে ভোর ৪টা ১০ মিনিটে।

০৩১৭৭: কল্যাণী থেকে ভোর ৪টা ২০ মিনিটে ছেড়ে রানাঘাট পৌঁছবে ভোর ৪টা ৫৫ মিনিটে।

শিয়ালদহ–ডানকুনি শাখা

০৩১৭৯: শিয়ালদহ থেকে রাত ১১টায় ছেড়ে ডানকুনি পৌঁছবে রাত ১১টা ৪২ মিনিটে।

০৩১৮০: ডানকুনি থেকে রাত ১১টা ৫২ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১২টা ৩৪ মিনিটে।

শিয়ালদহ দক্ষিণ শাখাতেও অতিরিক্ত ট্রেন

শিয়ালদহ–বারুইপুর শাখা

০৩১৮২: শিয়ালদহ দক্ষিণ থেকে রাত ১১টা ৪০ মিনিটে ছেড়ে বারুইপুর পৌঁছবে রাত ১২টা ২৫ মিনিটে।

০৩১৮১: বারুইপুর থেকে রাত ১২টা ৩৫ মিনিটে ছেড়ে বালিগঞ্জ পৌঁছবে রাত ১টা ১০ মিনিটে।

০৩১৮৪: বালিগঞ্জ থেকে রাত ১টা ২০ মিনিটে ছেড়ে বারুইপুর পৌঁছবে রাত ১টা ৫৫ মিনিটে।

০৩১৮৩: বারুইপুর থেকে রাত ২টা ১০ মিনিটে ছেড়ে বালিগঞ্জ পৌঁছবে রাত ২টা ৪৫ মিনিটে।

০৩১৯০: বালিগঞ্জ থেকে রাত ৩টেয় ছেড়ে বারুইপুর পৌঁছবে রাত ৩টা ৩৫ মিনিটে।

০৩১৮৯: বারুইপুর থেকে রাত ৩টা ৪৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ দক্ষিণ পৌঁছবে ভোর ৪টা ৩০ মিনিটে।

শিয়ালদহ দক্ষিণ–বজবজ শাখা

০৩১৯২: শিয়ালদহ দক্ষিণ থেকে রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে কমাগাটামারু বজবজ পৌঁছবে রাত ১২টা ১৮ মিনিটে।

০৩১৯১: কমাগাটামারু বজবজ থেকে রাত ১২টা ৩০ মিনিটে ছেড়ে নিউ আলিপুর পৌঁছবে রাত ১২টা ৫০ মিনিটে।

০৩১৯৪: নিউ আলিপুর থেকে রাত ১টা ৫ মিনিটে ছেড়ে বজবজ পৌঁছবে রাত ১টা ২৫ মিনিটে।

০৩১৯৩: বজবজ থেকে রাত ১টা ৪০ মিনিটে ছেড়ে নিউ আলিপুর পৌঁছবে রাত ২টোর সময়।

০৩১৯৬: নিউ আলিপুর থেকে রাত ২টা ১৫ মিনিটে ছেড়ে বজবজ পৌঁছবে রাত ২টা ৩৫ মিনিটে।

০৩১৯৫: বজবজ থেকে রাত ২টা ৫০ মিনিটে ছেড়ে শিয়ালদহ দক্ষিণ পৌঁছবে ভোর ৩টা ৪০ মিনিটে।

ডায়মন্ড হারবার–বারুইপুর–লক্ষ্মীকান্তপুর শাখা

০৩১৯৭: ডায়মন্ড হারবার থেকে রাত ১১টা ৪০ মিনিটে ছেড়ে বারুইপুর পৌঁছবে রাত ১২টা ৩০ মিনিটে।

০৩১২৮: বারুইপুর থেকে রাত ১২টা ৪০ মিনিটে ছেড়ে লক্ষ্মীকান্তপুর পৌঁছবে রাত ১টা ৩০ মিনিটে।

০৩১২৭: লক্ষ্মীকান্তপুর থেকে রাত ১২টা ৪৮ মিনিটে ছেড়ে বারুইপুর পৌঁছবে রাত ১টা ৩৮ মিনিটে।

০৩১৯৮: বারুইপুর থেকে রাত ২টোর সময় ছেড়ে ডায়মন্ড হারবার পৌঁছবে রাত ২টা ৫০ মিনিটে।

সন্ধ্যাতেও চলবে অতিরিক্ত পুজো স্পেশাল

১৭, ১৮, ১৯, ২০ ও ২১ অক্টোবর সন্ধ্যার সময়েও বিভিন্ন শাখায় অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে।

শিয়ালদহ–রানাঘাট–কৃষ্ণনগর

০৩১৩৭: শিয়ালদহ থেকে বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে কৃষ্ণনগর পৌঁছবে সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে।

০৩১৯৩: শিয়ালদহ থেকে বিকেল ৫টা ৫৫ মিনিটে ছেড়ে রানাঘাট পৌঁছবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

০৩১৩৮: কৃষ্ণনগর থেকে রাত ৮টায় ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১০টা ২৫ মিনিটে।

০৩১৪০: রানাঘাট থেকে রাত ৮টা ৮ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ৯টা ৫৫ মিনিটে।

শিয়ালদহ–কল্যাণী

০৩১৪১: শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে কল্যাণী পৌঁছবে রাত ৮টা ৩৬ মিনিটে।

০৩১৪২: কল্যাণী থেকে রাত ৮টা ৫৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১০টা ১৯ মিনিটে।

শিয়ালদহ–বনগাঁ

০৩১৪৩: শিয়ালদহ থেকে বিকেল ৫টা ৩২ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছবে সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে।

০৩১৪৫: শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছবে রাত ৮টা ৫২ মিনিটে।

০৩১৪৪: বনগাঁ থেকে রাত ৯টা ১৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১১টা ১০ মিনিটে।

০৩১৪৬: বনগাঁ থেকে রাত ১০টা ২২ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১২টা ২০ মিনিটে।

শিয়ালদহ দক্ষিণ–বারুইপুর–লক্ষ্মীকান্তপুর

০৩১৪৮: শিয়ালদহ দক্ষিণ থেকে বিকেল ৫টা ৩৫ মিনিটে ছেড়ে বারুইপুর পৌঁছবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে।

০৩১৫০: বারুইপুর থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছেড়ে লক্ষ্মীকান্তপুর পৌঁছবে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে।

০৩১৪৭: লক্ষ্মীকান্তপুর থেকে সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ছেড়ে শিয়ালদহ দক্ষিণ পৌঁছবে রাত ৯টা ২৮ মিনিটে।

লালগোলা শাখায় অতিরিক্ত EMU পরিষেবা

১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত লালগোলা শাখাতেও অতিরিক্ত EMU ট্রেন চালানো হবে।

০৩১৫৩: রানাঘাট থেকে সকাল ৭টা ৫ মিনিটে ছেড়ে লালগোলা পৌঁছবে সকাল ১০টা ২০ মিনিটে।

০৩১৫৪: লালগোলা থেকে রাত ১০টা ৪৫ মিনিটে ছেড়ে রানাঘাট পৌঁছবে পরদিন ভোর ৩টেয়।

০৩১৫৫: শিয়ালদহ থেকে বিকেল ৫টা ১০ মিনিটে ছেড়ে রানাঘাট পৌঁছবে সন্ধ্যা ৭টায়। সেখান থেকে সন্ধ্যা ৭টা ১ মিনিটে ছেড়ে লালগোলা পৌঁছবে রাত ১০টা ২০ মিনিটে।

০৩১৫৬: লালগোলা থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে ছেড়ে রানাঘাট পৌঁছবে দুপুর ১টা ৩ মিনিটে। সেখান থেকে দুপুর ১টা ৪ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে দুপুর ২টা ৫৫ মিনিটে। রেল জানিয়েছে, এই বিশেষ ট্রেনগুলি যাত্রাপথের সমস্ত স্টেশনে থামবে।

পুজোর দিনগুলিতে লোকাল ট্রেন চলাচলে কী কী পরিবর্তন?

১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন শহরতলির সমস্ত লোকাল ট্রেন রবিবারের সময়সূচি মেনে চলবে। অর্থাৎ, ওই দিনগুলিতে শনিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার হলেও ট্রেন চলবে রবিবারের সূচি অনুযায়ী। এ ছাড়া ১৭ থেকে ২১ অক্টোবর প্রতিদিন দুপুর ২টোর পর থেকে যাত্রার শুরু স্টেশন থেকে ছাড়া সমস্ত শহরতলির ট্রেন পথে থাকা সব স্টেশন, হল্ট ও ফ্ল্যাগ স্টেশনে দাঁড়াবে।

কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?

১৭, ১৮, ১৯, ২০ ও ২১ অক্টোবর নিম্নলিখিত ট্রেনগুলি বাতিল থাকবে

৩৩৪৩৭ — শিয়ালদহ–বারাসত

৩৩৪৩৮ — বারাসত–শিয়ালদহ

৩৩৮২৩ — শিয়ালদহ–বনগাঁ

৩৩৮৩২ — বনগাঁ–শিয়ালদহ

৩১৬২৩ — শিয়ালদহ–রানাঘাট

৩১৬৩৬ — রানাঘাট–শিয়ালদহ

৩১৮২১ — শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি জংশন

৩১৮২৪ — কৃষ্ণনগর সিটি জংশন–শিয়ালদহ

৩৪৬২৭ — বারুইপুর–শিয়ালদহ

৩৪৬২৬ — শিয়ালদহ–বারুইপুর

৩৪৬৪৯ — বারুইপুর–শিয়ালদহ

৩৪৬৫০ — শিয়ালদহ–বারুইপুর

AC EMU লোকালের সময়সূচিতে পরিবর্তন

১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ অক্টোবর AC EMU লোকাল ট্রেনগুলি কর্মদিবসের সময়সূচি মেনে চলবে। তবে ২১ অক্টোবর সমস্ত AC EMU লোকাল চলবে রবিবারের সময়সূচি অনুযায়ী।