
জঙ্গি সংগঠনের টার্গেট শুভেন্দু, সতর্ক করে বুলেট প্রুফ জ্যামার গাড়ির আবেদন অর্জুন সিংয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি দাবি করেছেন, সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা জরুরি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি দাবি করেছেন, সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা জরুরি। সেই কারণেই অবিলম্বে শুভেন্দু অধিকারীর জন্য বুলেটপ্রুফ গাড়ি এবং জ্যামার-সজ্জিত এসকর্ট গাড়ির ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি। অর্জুন সিংয়ের বক্তব্য, মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই জঙ্গি সংগঠন এবং রাজনৈতিক বিরোধীদের সম্ভাব্য টার্গেটে রয়েছেন।