TMC News : পুরসভার বালতি, লাইট লুকিয়ে রাখা তৃণমূলের পার্টি অফিসে! ফাঁস মমতার দলের বালতি কেলেঙ্কারি!

Malda: তৃণমূলের দলীয় কার্যালয়ের ভিতরে স্তূপ করে রাখা অসংখ্য প্লাস্টিকের বালতি! সঙ্গে রয়েছে পৌরসভার একাধিক লাইট ও বৈদ্যুতিক সরঞ্জাম।

Share this Video

Malda: তৃণমূলের দলীয় কার্যালয়ের ভিতরে স্তূপ করে রাখা অসংখ্য প্লাস্টিকের বালতি! সঙ্গে রয়েছে পৌরসভার একাধিক লাইট ও বৈদ্যুতিক সরঞ্জাম। এই দৃশ্য ঘিরেই মঙ্গলবার সকালে তুমুল চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজার পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের গয়েশপুর এলাকায়। স্থানীয় বিজেপি কাউন্সিলর তথা দক্ষিণ মালদার মহিলা মোর্চার সভানেত্রী সুতপা মুখার্জির অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে বিলি করার জন্য বরাদ্দ করা হয়েছিল এই বালতিগুলি। অথচ সেগুলি সাধারণ মানুষকে না দিয়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে জমা করে রাখা হয়েছে। ভোটের ফল ঘোষণার পর থেকেই বন্ধ ছিল ওই কার্যালয়। সোমবার রাতে কার্যালয়ের তালা ভাঙার পর ভিতরে বালতি ও বৈদ্যুতিক সরঞ্জাম দেখতে পান স্থানীয়রা বলে দাবি। 

Related Video