MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Ayushman Bharat: যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, তারা কি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে? জানাটা দরকারি

Ayushman Bharat: যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, তারা কি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে? জানাটা দরকারি

জুলাই মাস থেকে রাজ্যে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

2 Min read
Author : Sanjoy Patra
Published : May 23 2026, 07:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

জুলাই মাস থেকে রাজ্যে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পর নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তাঁর ঘোষণা, এ বার রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের জন্য আলাদা রোডম্যাপ তৈরি করছে রাজ্য সরকার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

তিনি জানান, নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। জুলাই মাস থেকেই 'আয়ুষ্মান ভারত কার্ড' বিতরণ করা সম্ভব হবে। স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন ৬ কোটিরও বেশি কার্ড হোল্ডারকে এখনই আয়ুষ্মান ভারতে নিয়ে যেকে পারব।

36
Image Credit : Asianet News

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে আগের সরকারের চালু করা কোনও সামজিক প্রকল্প বন্ধ করা হবে না। বরং তাতে সংযোজন করা হবে। মুখ্যমন্ত্রীর আজকের ঘোষণাতে স্পষ্ট হল যে এই মুহূর্তে যাঁরা 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের সঙ্গে যুক্ত, তাঁরাও 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাবেন। তবে ধাপে ধাপে এগোবে গোটা প্রক্রিয়া।

46
Image Credit : Asianet News

যাদের 'স্বাস্থ্যসাথী' কার্ড নেই, তাঁদের জন্যও বড় ঘোষণা করেছেন তিনি। তিনি বলেন, "যাঁরা নতুন আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাঁদেরও সুযোগ থাকছে। জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছি। পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের মন্ত্রী, আধিকারিকদের উপস্থিতিতে আমরা এটা করব। আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধুমাত্র পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, কর্মসূত্রে বা শিক্ষার জন্য বাইরের রাজ্যে থাকা মানুষও পাবেন।"

56
Image Credit : Google

আয়ুষ্মান ভারত প্রকল্পে বাংলার জন্য ৯৭৬ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যার অধীনে যোগ্য ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। আপনি যদি এই প্রকল্পে যোগদান করতে এবং বিনামূল্যে চিকিৎসার সুবিধা নিতে চান, তবে আপনাকে প্রথমে আপনার যোগ্যতা যাচাই করতে হবে, এবং তারপরে আপনার আয়ুষ্মান কার্ড তৈরি করা হবে। এই আয়ুষ্মান কার্ড আপনাকে বিনামূল্যে চিকিৎসা পাওয়ার সুযোগ করে দেয়। তাহলে, চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই আয়ুষ্মান কার্ড পাওয়া যায়।

66
Image Credit : ChatGPT

আয়ুষ্মান কার্ড পেতে হলে আপনার কিছু নির্দিষ্ট কাগজপত্র লাগবে। এর মধ্যে রয়েছে আপনার আধার কার্ড, রেশন কার্ড, আয়ের শংসাপত্র এবং লেবার রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এছাড়াও, আপনার মোবাইল নম্বরটি আধারের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। আপনার পরিচয় এবং যোগ্যতা প্রমাণ করার জন্য এই সমস্ত কাগজপত্র প্রয়োজন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Dilip Ghosh: নন্দীগ্রামে প্রার্থীই হলেন না মমতা! হারার ভয়ে? দিলীপ ঘোষ দিলেন কোন বড় ইঙ্গিত?
Recommended image2
Ritabrata Banerjee On TMC: জোড়াফুল কি তার তৃণমূলই পাবে? প্রতীক নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Recommended image3
কোনও মেয়ে যুবশক্তি প্রকল্পের টাকা পাবে না? নবান্নের নয়া বিজ্ঞপ্তিতে বাড়ছে জটিলতা! কী করতে হবে?
Recommended image4
Now Playing
Rekha Patra: 'আমাকে দল সাসপেন্ড করলে আমি পদত্যাগ করব!' হঠাৎ এমন হুঁশিয়ারি কেন দিলেন রেখা? কী হচ্ছে সন্দেশখালিতে?
Recommended image5
Now Playing
Sandeshkhali: সন্দেশখালিতে ৫ বছর পর সমাধি থেকে তোলা হল বিজেপি কর্মীর দেহ, ময়নাতদন্তে কি খুলবে মৃত্যুর রহস্য?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved