পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিলেন বাংলাদেশের জুলাই আন্দোলনে নিহতের বাবা। ডেইলি ইনকিলাব নামের একটি ফেসবুক পেজে ওই ব্যক্তির ভিডিও আপলোড হয়েছে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট বাংলা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিলেন বাংলাদেশের জুলাই আন্দোলনে নিহতের বাবা। ডেইলি ইনকিলাব নামের একটি ফেসবুক পেজে ওই ব্যক্তির ভিডিও আপলোড হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, "শুভেন্দু অধিকারী পাগল। ও তো ঘেউ ঘেউ করা কুকুর। ওর কথার কোনও মূল্য নেই। ওর বিষয়ে ভাবার দরকার নেই। ও যখন ঘেউ ঘেউ করে বর্ডারে আসবে তখন কেটে রেখ দেবে। ওখানেই ওই শালাকে পুঁতে দেব। ও কুকুর। ও গদির জন্য ঘেউ ঘেউ করে। এখন গদি পেয়েছে তাই ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা না হলে আমরা ডান্ডা মারব। কেউ না কেউ তো মারবে। ছাড়বে না।" এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট বাংলা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এর আগেও বাংলাদেশ থেকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। সম্প্রতি, তাঁর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয়। এখানে বাংলাদেশ যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে প্রশাসন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না। রবিবার রাজ্য সচিবালয় ‘নবান্ন’-র আধিকারিকরা এই তথ্য জানিয়েছেন। আধিকারিকদের মতে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। ২০২০ সালের ডিসেম্বরে তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নিরাপত্তা পেতে শুরু করেন। এমনকি ২০২১ সালে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পরেও তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকে। যদিও রাজ্য সরকার এর আগে তাঁর সুরক্ষার জন্য রাজ্য পুলিশের কর্মী মোতায়েন করতে চেয়েছিল, তবে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তিনি সেই সময় এই প্রস্তাব গ্রহণ করেননি। এখন মুখ্যমন্ত্রী হিসেবে যে নিরাপত্তা শুভেন্দু অধিকারীর পাওয়ার কথা, সেটা তো তিনি পাবেনই। পাশাপাশি তাঁকে ঘিরে রাখবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানের জেড ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা বহাল থাকছে। পাশাপাশি নবান্নের নির্দেশে রাজ্য পুলিশের একটি বিশেষ দলও তাঁর নিরাপত্তার দায়িত্ব সামলাবে।

'জেড' (Z) ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী তাঁর চারপাশে কড়া নিরাপত্তার বলয় রাখার পক্ষপাতী নন। আধিকারিকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে পরিচালনা করা হচ্ছে, যাতে তাঁর সরকারি কর্মসূচি কিংবা গণপরিবহনে কোনও ব্যাঘাত না ঘটে। নবান্নের এক বরিষ্ঠ আধিকারিক জানান, মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দেওয়া হবে। তবে পুলিশ প্রশাসন এ বিষয়টিও নিশ্চিত করছে যে, নিরাপত্তার বন্দোবস্তের কারণে যেন সাধারণ মানুষের কোনও অসুবিধার সৃষ্টি না হয়।