MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • WB Weather: পুজোর শুরুতেই আবহাওয়ার চোখরাঙানি! চতুর্থী থেকে বৃষ্টি-দমকা হাওয়া, কবে ফিরবে রোদ?

WB Weather: পুজোর শুরুতেই আবহাওয়ার চোখরাঙানি! চতুর্থী থেকে বৃষ্টি-দমকা হাওয়া, কবে ফিরবে রোদ?

WB Weather: আজ দুর্গাপুজোর তৃতীয়া। শুরু বাঙালির উৎসবের মরশুম। পুজোর দিনে সকালে বাতাসে হালকা হিমেল আমেদজ থাকলেও বেলা গড়ালেই ভ্যাপসা গরম। পুজোয় কী এবার বৃষ্টি ভাসাবে? কেমন থাকবে সপ্তাহভর আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি...

3 Min read
Author : Moumita Poddar
Published : Oct 13 2026, 06:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : others

আজকের আবহাওয়ার আপডেট

পুজোর কাউন্টডাউন শুরু, আর তার মধ্যেই আবহাওয়া নিয়ে বাড়ছে উদ্বেগ! তৃতীয়া পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলেও চতুর্থী থেকেই বদলাতে পারে আবহাওয়ার মেজাজ। মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া— পুজোর আনন্দে সাময়িক ছেদ পড়ার আশঙ্কা। তবে চিন্তার কিছুটা অবসান সপ্তমীর পর থেকেই। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, অষ্টমী থেকে দশমী পর্যন্ত মিলতে পারে শরতের আদর্শ পরিবেশ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
কোন দিন কোথায় বৃষ্টির সম্ভাবনা?
Image Credit : gemini

কোন দিন কোথায় বৃষ্টির সম্ভাবনা?

তৃতীয়া পর্যন্ত স্বস্তি, তারপরেই বদল! আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পুজোর প্রথম দিকে আবহাওয়া থাকবে বেশ মনোরম। মঙ্গলবার তৃতীয়া পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ভোরে থাকবে হালকা শিরশিরানি ভাব, কোথাও কোথাও দেখা যেতে পারে হালকা কুয়াশা। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নীচে থাকার সম্ভাবনা। ফলে তৃতীয়া পর্যন্ত নির্বিঘ্নে ঠাকুর দেখার সুযোগ থাকছে।

Related Articles

Related image1
Suvendu Adhikari: 'পুরভোটে সব ওয়ার্ডেই পদ্ম ফুটবে', এবার ট্রিপল ইঞ্জিন সরকারের ডাক শুভেন্দু অধিকারীর
Related image2
Durga Puja School Holidays: ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গা পুজোর ছুটি, কতদিন বন্ধ থাকবে স্কুল?
37
কখন থেকে নিশ্চিন্তে ঠাকুর দেখা যাবে?
Image Credit : gemini

কখন থেকে নিশ্চিন্তে ঠাকুর দেখা যাবে?

তবে এর মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মঙ্গলবার তৈরি হতে পারে একটি নিম্নচাপ। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই ঘনীভূত হয়েছে। এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের দিকে থাকার সম্ভাবনা। এর প্রভাবে বাংলার আবহাওয়ায় কতটা পরিবর্তন আসে, এখন সেদিকেই নজর।

47
চতুর্থীতে মেঘলা আকাশ, সঙ্গে দমকা হাওয়া
Image Credit : gemini

চতুর্থীতে মেঘলা আকাশ, সঙ্গে দমকা হাওয়া

হাওয়া অফিস বলছে, বুধবার চতুর্থী থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। প্রথমে আকাশ আংশিক মেঘলা থাকলেও বিকেলের পর বাড়বে মেঘের দাপট। উপকূলবর্তী কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

57
পঞ্চমী ও ষষ্ঠী: বাড়বে বৃষ্টির সম্ভাবনা
Image Credit : Gemini

পঞ্চমী ও ষষ্ঠী: বাড়বে বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবার পঞ্চমীতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উপকূলবর্তী ও ওড়িশা লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি হতে পারে।

শুক্রবার ষষ্ঠীতে পরিস্থিতি আরও কিছুটা প্রতিকূল হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে ঠাকুর দেখার পরিকল্পনায় সাময়িক ছেদ পড়ার আশঙ্কা থাকছে। যদিও ভারী বৃষ্টি কিংবা একটানা বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস।

67
সপ্তমী থেকেই স্বস্তি ফেরার ইঙ্গিত
Image Credit : gemini

সপ্তমী থেকেই স্বস্তি ফেরার ইঙ্গিত

শনিবার সপ্তমীর সকালে উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও অল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা। বিকেলের পর বাতাসে জলীয় বাষ্প কমলে আবহাওয়া হয়ে উঠতে পারে আরও মনোরম। রবিবার সপ্তমীতেও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ভোরে হালকা কুয়াশা, বাতাসে শিরশিরানি ভাব আর রাতের তাপমাত্রায় সামান্য পতন— সব মিলিয়ে পুজোর আদর্শ পরিবেশ ফেরার আশা।

77
অষ্টমী থেকে দশমী: বৃষ্টির ভয় কার্যত নেই!
Image Credit : Asianet News

অষ্টমী থেকে দশমী: বৃষ্টির ভয় কার্যত নেই!

সোমবার অষ্টমী থেকে আবহাওয়া আরও অনুকূল হওয়ার সম্ভাবনা। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ওই দিনই আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে ইঙ্গিত। নবমী ও দশমীতেও বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে পুজোর শেষ কয়েকটি দিন কাটতে পারে শরতের চেনা নীল আকাশ আর মনোরম আবহাওয়ায়। সব মিলিয়ে, তৃতীয়া পর্যন্ত নিশ্চিন্তে ঠাকুর দেখা গেলেও চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত ছাতা সঙ্গে রাখাই ভালো। আর সপ্তমীর পর থেকে অষ্টমী, নবমী ও দশমী— পুজোর বাকি দিনগুলিতে স্বস্তির আবহাওয়ার দিকেই তাকিয়ে বাংলার মানুষ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
আজকের আবহাওয়া
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
'বাংলায় ডবল ইঞ্জিন সরকার হয়েছে, এবার ট্রিপল ইঞ্জিন সরকার হবে', বড় কথা শুভেন্দুর মুখে
Recommended image2
Now Playing
Kunal Ghosh : 'বিজেপি ভয় পেয়েছে...' কেন এমন বললেন কুণাল ঘোষ?
Recommended image3
Now Playing
অন্নপূর্ণার টাকা পাওয়ার দাবিতে পথে মহিলারা, হিঙ্গলগঞ্জে বিশাল র‍্যালি ও পথসভা
Recommended image4
Now Playing
Delhi Protest : ফের উত্তাল যন্তর-মন্তর! ককরোচ জনতা পার্টির পাশাপাশি তুমুল বিক্ষোভ কংগ্রেসদের
Recommended image5
Now Playing
'বিদেশি শক্তির থেকে টাকা খেয়ে ভারতে আগুন লাগানো যাবেনা', CJP-কে আক্রমণ ঋজুর
Related Stories
Recommended image1
Suvendu Adhikari: 'পুরভোটে সব ওয়ার্ডেই পদ্ম ফুটবে', এবার ট্রিপল ইঞ্জিন সরকারের ডাক শুভেন্দু অধিকারীর
Recommended image2
Durga Puja School Holidays: ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গা পুজোর ছুটি, কতদিন বন্ধ থাকবে স্কুল?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved