
Durga Puja 2026 : চোরবাগান নিয়ে ভুয়ো খবরে বাংলাদেশি যোগ! বিস্ফোরক দাবি কলকাতা পুলিশের
চোরবাগান দুর্গাপুজোর পদপিষ্টের ঘটনা ঘিরে গুজব ছড়ানো বন্ধ করার আবেদন কলকাতা পুলিশের। সাংবাদিক বৈঠকে পুলিশ জানাল, সোশ্যাল মিডিয়ায় মৃতদের চোখ তুলে নেওয়ার মতো ভুয়ো দাবি ছড়ানোর অভিযোগে আইনুল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
চোরবাগান দুর্গাপুজোর পদপিষ্টের ঘটনা ঘিরে গুজব ছড়ানো বন্ধ করার আবেদন কলকাতা পুলিশের। সাংবাদিক বৈঠকে পুলিশ জানাল, সোশ্যাল মিডিয়ায় মৃতদের চোখ তুলে নেওয়ার মতো ভুয়ো দাবি ছড়ানোর অভিযোগে আইনুল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর সঙ্গে বাংলাদেশের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে তদন্তের জন্য কোচবিহারে যাচ্ছে কলকাতা পুলিশের STF টিম। চোরবাগানের দুর্ঘটনার তদন্তে নেমে পুলিশ ৩০টি CCTV ক্যামেরার মধ্যে ১৩টির ফুটেজ পেয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, এক্সিট গেট আটকে যাওয়ার ফলেই পদপিষ্টের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, স্বেচ্ছাসেবক ও অন্যান্যরা এন্ট্রি গেট, এমার্জেন্সি এক্সিট এবং VIP এক্সিট খুলে দিয়ে মানুষকে বাইরে বের করার চেষ্টা করেন বলে দাবি পুলিশের।