
BJP Bardhaman: থানার সামনেই...সভাপতি পরিবর্তনের পরেই অশান্তি চরমে! বর্ধমানে বিজেপি-তে কী চলছে?
BJP Bardhaman: ঘটনার পর দুই গোষ্ঠীর সদস্যরাই অভিযোগ ও পাল্টা অভিযোগ নিয়ে বর্ধমান থানার দ্বারস্থ হন। অভিযোগ, থানার চত্বরেও দুই শাসক নেতার মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তব্যরত ডিউটি অফিসার হুঁশিয়ারি দেন।
BJP Bardhaman: বর্ধমানে জেলা সভাপতি পরিবর্তনের পরেই কি বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকাশ্যে? গভীর রাতে বর্ধমানের বেড় মোড় এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিজেপির বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ৪ নম্বর মণ্ডল কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি একটি বাইকেও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
ঘটনার পর দুই গোষ্ঠীর সদস্যরাই অভিযোগ ও পাল্টা অভিযোগ নিয়ে বর্ধমান থানার দ্বারস্থ হন। অভিযোগ, থানার চত্বরেও দুই শাসক নেতার মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তব্যরত ডিউটি অফিসার দু’জনকে সেখান থেকে চলে যাওয়ার জন্য হুঁশিয়ারি দেন।
ঠিক কী কারণে দুই গোষ্ঠীর মধ্যে এই বিবাদ? কারা মণ্ডল কার্যালয়ে ভাঙচুর চালাল? ঘটনার পিছনে সত্যিই কি BJP factionalism বা গোষ্ঠীদ্বন্দ্বের যোগ রয়েছে? গোটা বিষয়টি খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ।
জেলা সভাপতির পরিবর্তনের পর বর্ধমানে বিজেপির অন্দরের এই সংঘাত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।