
Bardhaman News: এক রাতে পুড়ে ছাই ৩৫টি কালীঠাকুর! চোখে জল সবার, নেপথ্যে কি চক্রান্ত?
বর্ধমানের ছোটনীলপুর সুভাষপাড়ায় মৃৎশিল্পীর কারখানায় ভয়াবহ আগুন। আগুনে পুড়ে ছাই প্রায় তৈরি ৩৫টি কালীপ্রতিমা, সাজসজ্জার সামগ্রী, বাইক ও সাইকেল। ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মৃৎশিল্পীর।
বর্ধমানের ছোটনীলপুর সুভাষপাড়ায় মৃৎশিল্পীর কারখানায় ভয়াবহ আগুন। আগুনে পুড়ে ছাই প্রায় তৈরি ৩৫টি কালীপ্রতিমা, সাজসজ্জার সামগ্রী, বাইক ও সাইকেল। ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মৃৎশিল্পীর। চোর ধরতে সাহায্য করার আক্রোশে কারখানায় আগুন লাগানোর অভিযোগ উঠেছে, যদিও তা এখনও প্রমাণিত নয়।