
Baruipur Encounter: বারুইপুর কাণ্ডে এনকাউন্টার! খতম অন্যতম অভিযুক্ত প্রভাস, পুনর্নির্মাণের সময় নিহত অভিযুক্ত!
Baruipur Encounter: বারুইপুর ধর্ষণ-খুন মামলায় তদন্তে বড় মোড়। ঘটনার পুনর্নির্মাণের সময় অন্যতম অভিযুক্তের মৃত্যু। পুলিশের দাবি, পালানোর চেষ্টা করে অভিযুক্ত পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালায়, এরপর পুলিশ পাল্টা গুলি চালায়।
Baruipur Encounter:বারুইপুর ধর্ষণ-খুন মামলার তদন্তে বড় মোড়। ঘটনার পুনর্নির্মাণের সময় মামলার অন্যতম অভিযুক্তের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, মঙ্গলবার গভীর রাতে অপরাধস্থলে পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে নিয়ে যাওয়া হলে সে পালানোর চেষ্টা করে এবং এক পুলিশকর্মীর বন্দুক ছিনিয়ে গুলি চালায়। এরপর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালাতে বাধ্য হয় বলে দাবি তদন্তকারীদের।

গুলিবিদ্ধ অবস্থায় অভিযুক্তকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তদন্তকারী সূত্রের দাবি, নিহত অভিযুক্তকে এর আগে সিসিটিভি ফুটেজে নির্যাতিতার সঙ্গে দেখা গিয়েছিল।
এই ঘটনায় বারুইপুর ধর্ষণ-খুন মামলার তদন্তে নতুন মোড় এসেছে। এনকাউন্টারের ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। পুলিশের দাবি, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত আইন মেনেই এগোচ্ছে। এই মামলার পরবর্তী আপডেটের দিকে নজর রয়েছে গোটা রাজ্যের।