Prashanta Barman: সোমবার রাতে, নিউটাউনের ইকো পার্ক থানা এলাকায় একজন পথচারীকে নিজের গাড়ি দিয়ে ধাক্কা মারেন বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তাঁকে আটক করে ইকো পার্ক থানার পুলিশ। আপাতত প্রশান্তকে ইকো পার্ক থানায় আটক করে রাখা হয়েছে।
Prashanta Barman: পুলিশের জালে বিডিও প্রশান্ত বর্মণ (prashanta barman bdo)।সল্টলেকের দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে অন্যতম অভিযুক্ত তথা রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ পুলিশের হাতে গ্রেফতার (prashanta barman news)।

এবার তাঁর বিরুদ্ধে নতুন একটি অভিযোগ। সোমবার রাতে, নিউটাউনের ইকো পার্ক থানা এলাকায় একজন পথচারীকে নিজের গাড়ি দিয়ে ধাক্কা মারেন বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তাঁকে আটক করে ইকো পার্ক থানার পুলিশ। আপাতত প্রশান্তকে ইকো পার্ক থানায় আটক করে রাখা হয়েছে।
পুলিশের জালে ফেরার বিডিও প্রশান্ত বর্মণ!
পুলিশ সূত্রে খবর, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রশান্ত। সেইরকমই অভিযোগ করছেন প্রত্যক্ষদর্শীরা। ইতিমধ্যেই সেই দুর্ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। যদিও সেই ভাইরাল সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। অভিযোগ উঠছে, নিউটাউনের ইকো পার্ক থানা এলাকায় হটাৎ করেই তাঁর গাড়ি প্রথমে একজন পথচারীকে ধাক্কা মারে।
ঐ ব্যক্তি ছিটকে এসে একটু দূরে দাঁড়িয়ে থাকা এক স্কুটার আরোহীর গায়ে এসে পড়েন। সেই ব্যক্তির পায়ে চোট লেগেছে বলেও জানা গেছে। এরপরেই সেই স্কুটার আরোহী প্রশান্ত বর্মণের গাড়ি আটকান। তবে সেই ভাইরাল ভিডিওতে প্রশান্তকে হুমকি দিতেও শোনা গেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ।
সল্টলেকে ঘটালেন গাড়ি দুর্ঘটনা, স্বর্ণব্যবসায়ী খুনে অভিযুক্ত
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ফেরার ছিলেন তিনি। বারাসাত এবং বিধাননগরের মহকুমা আদালত থেকে আগাম জামিন পেয়ে গেছিলেন প্রশান্ত। তবে সেই আগাম জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। এরপরেই সেই আগাম জামিনের নির্দেশ খারিজ করে দিয়ে ২২ ডিসেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় হাইকোর্ট। তবে তিনি তা না করায়, তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিধাননগর আদালত।
সেই অবস্থাতেই আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত বর্মণ। এরপর ২৩ জানুয়ারির মধ্যে তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ। সেটাও তিনি করেননি। কার্যত, ফেরার ছিলেন। এবার গাড়ি দুর্ঘটনা ঘটালেন এবং পুলিশের জালে ধরা পড়লেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

