Diamond Harbour: ডায়মন্ড হারবারে কারা দিচ্ছে '৪ তারিখ ভয়ঙ্কর খেলা হবে' স্লোগান? অ্যাকশনে নির্বাচন কমিশন!

Diamond Harbour: 'খেলা হবে' স্লোগান দিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। ডায়মন্ড হারবার নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে কমিশন। রবিবারই শেষ সময়! ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর তাণ্ডব রুখতে পুলিশকে কড়া আল্টিমেটাম দিল নির্বাচন কমিশন।

Share this Video

Diamond Harbour: ভয়ঙ্কর খেলা হবে! ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকির ভিডিও ভাইরাল, রবিবারের মধ্যে অ্যাকশনের নির্দেশ কমিশনের

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিধানসভা ভোটের মুখে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার। পাড়ার গলিতে বাইক বাহিনীর দাপট আর প্রকাশ্যেই ভোটারদের হুমকির ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ভিডিওটি হাতে পাওয়া মাত্রই নজিরবিহীন কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে— রবিবারের মধ্যেই এই ‘তাণ্ডব’ বন্ধ করতে হবে।

ঠিক কী ঘটেছে ডায়মন্ড হারবারে?

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে (যার সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম), যেখানে দেখা যাচ্ছে ৪-৫টি বাইকে হেলমেটহীন একদল যুবক পাড়ার গলি দিয়ে যাচ্ছে। প্রতিটি বাইকে ২-৩ জন করে সওয়ারি। ভিডিওতে তাদের চিৎকার করে বলতে শোনা যাচ্ছে, “ভয়ঙ্কর খেলা হবে চার তারিখ মনে থাকে যেন!” সঙ্গে উঠছে ‘জয় বাংলা’ স্লোগান। অভিযোগ, এভাবেই ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের ভয় দেখাচ্ছে এই বাইক বাহিনী।

কমিশনের কড়া দাওয়াই

আগামী ২৯ তারিখ ডায়মন্ড হারবারে ভোট। তার আগেই এই ভিডিও পৌঁছায় নির্বাচন কমিশনের দপ্তরে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে তড়িঘড়ি ময়দানে নামে কমিশন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের স্পষ্ট জানানো হয়েছে, রবিবারের মধ্যে ওই এলাকায় শান্তি ফেরাতে হবে এবং বাইক বাহিনীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। ভোটাররা যাতে নির্ভয়ে বুথে যেতে পারেন, তা নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ।

Related Video