'বাংলা এবার ঘুরে দাঁড়াবে, আসছে ৪০০০ কোটির শিল্প', বড় আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর

পুরুলিয়ার রঘুনাথপুরে ইস্পাত কারখানার শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাজার কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত বিশাল গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Share this Video

পুরুলিয়ার রঘুনাথপুরে ইস্পাত কারখানার শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাজার কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত বিশাল গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পকে ঘিরে পুরুলিয়ায় শিল্প, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসার প্রত্যাশা রয়েছে। শুধু শিল্প নয়, পানীয় জলের সমস্যার সমাধানেও বড় উদ্যোগ। বহু প্রতীক্ষিত জাইকা পানীয় জল সরবরাহ কর্মসূচিরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা মেটার পথ আরও প্রশস্ত হবে বলে আশা।

Related Video