Utpal Maharaj: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা থেকে বিজেপি এবার প্রার্থী করেছে ভারত সেবাশ্রম সংঘের বিশিষ্ট ব্যক্তিত্ব উৎপল মহারাজ-কে। রায়গঞ্জ লোকসভার অধীনে থাকা এই আসনে বিজেপির 'মহারাজ' প্রার্থীকে নিয়ে বিতর্ক।
Utpal Maharaj: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা (Kaliaganj Assembly Elections 2026) থেকে বিজেপি (BJP এবার প্রার্থী করেছে ভারত সেবাশ্রম সংঘের (Bharat Sevashram Sangha) বিশিষ্ট ব্যক্তিত্ব উৎপল মহারাজ-কে। রায়গঞ্জ লোকসভার অধীনে থাকা এই আসনে বিজেপির 'মহারাজ' প্রার্থীকে নিয়ে বিতর্ক। রাজনীতিতে যোগ দিয়ে কোনও রাজনৈতিক দলের প্রার্থী হওয়ায় উৎপল মহারাজকে বহিষ্কার করল ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হল, যদি কেউ কোনো রাজনৈতিক দলের প্রভাব বা প্রলোভনে পড়ে, তাহলে তার ধর্মীয় জীবন পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই সংঘ থেকে উৎপল মহারাজ-কে বহিষ্কার করা হল। যদিও স্থানীয়দের একাংশের দাবি, তিনি আগেই ভারত সেবাশ্রম সংঘ ছেড়ে রাজনীতিতে এসেছেন।
কালিয়াগঞ্জ থেকে দুই দলেরই নতুন প্রার্থী
প্রসঙ্গত, কালিয়াগঞ্জ থেকে গতবার বিজেপির টিকিটে জিতে বিধায়ক হওয়া সৌমেন রায়কে এবার প্রার্থী করেনি বিজেপি। তাঁর পরিবর্তে এবার সেই অঞ্চলে বিশেষ সম্মানীয় ব্যক্তিত্ব ভারত সেবাশ্রম সংঘের উৎপল মহারাজ-কে কালিয়াগঞ্জ থেকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শিক্ষাবিদ নিতাই বৈশ্য জানিয়েছিলেন, একটা সময় তিনি উৎপল মহারাজকে তিনি প্রণাম করতেন, ভক্তি করতেন। কিন্তু কী করে তিনি রাজনীতিতে এসে ভোগের খেলায় নেমেছেন তা মেলাতে পারছি না।
গতবার কী ফল হয়েছিল
কালিয়াগঞ্জে গত বিধানসভা নির্বাচনে বিজেপির সৌমেন রায় জিতেছিলেন প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে। কালিয়াগঞ্জ বিধানসভার ইতিহাসে মাত্র একবার তৃণমূল এই আসনে জিতেছিল। সেটা ছিল সেই সময়ের বিধায়ক প্রমখ নাথ রায়ের মৃত্যুতে খালি হওয়ার পর ২০১৯ উপনির্বাচনে জিতেছিলেন তৃণমূলের তপন দেব সিং। তবে দু বছর পর উপনির্বাচনে বিজেপির সৌমেন রায়ের কাছে তিনি হেরে যান।


