বাকিদের টাকা কি ২০ তারিখের মধ্যে অ্যাকাউন্টে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। চলতি মাসেও টাকা দেওয়া শুরু হয়েছে। যোগ্য মহিলারা এই মাসের ২০ তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে।

Share this Video

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে নিয়মিত টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, জুন মাসে ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছেছিল। জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ কোটি ১৯ লক্ষে। এবার যাচাই প্রক্রিয়ায় যোগ্য হিসেবে চিহ্নিত মহিলাদের জন্য টাকা পাঠানোর সময়সীমাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। চলতি মাসেও টাকা দেওয়া শুরু হয়েছে। যোগ্য মহিলারা এই মাসের ২০ তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে।

Related Video