Birbhum TMC Corruption News: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক-বিরোধী তরজা। এবার ভোটের প্রচারে বেরিয়ে তৃণমূলের প্রার্থীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন সিউড়ির বিজেপি প্রার্থী। কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Birbhum TMC Corruption News: সিউড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ১০০ কোটি টাকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি করেছে। এ বছরের সিউড়ি বিধানসভার তৃণমূলের প্রার্থী তথা সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। এমনই অভিযোগ সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় একটি বক্তব্যের মাধ্যমে এমন অভিযোগ করেছেন তিনি। ওই ওয়ার্ডের একাধিক ব্যক্তির নাম তুলে ধরেছেন এবং তিনি বলেন, ‘’এই সমস্ত ব্যক্তিদের নামে বাড়ি এসেছিল ২০১৯-২০,২০- ২১ এবং ২১- ২২ অর্থবছরে।''

কিন্তু সেই বাড়িগুলি হয় অন্য কারও অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে। কিংবা নিজেদের তৃণমূলের লোকজনদের পাইয়ে দিয়ে কাটমানি খেয়েছেন। পাশাপাশি তিনি এও বলেন, ‘’এখনও পরপর কুড়ি দিন কুড়িটি এই ধরনের দুর্নীতির কথা তিনি ফাঁস করবেন।'' পাল্টা সিউড়ি পৌরসভার চেয়ারম্যান তথা সিউড়ি বিধানসভার তৃণমূলের প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যদি উজ্জ্বল চট্টোপাধ্যায় এটাকে প্রমাণ করতে পারে তাহলে আমি মনোনয়নপত্র তুলে নেব।

এদিকে, বোলপুরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক পরিস্থিতি। মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় স্লোগান যুদ্ধ। একদিকে বিজেপি কর্মী-সমর্থকদের “জয় শ্রী রাম” স্লোগান, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের “জয় বাংলা” স্লোগানে সরগরম হয়ে ওঠে এলাকা।

Pakistan Fuel Price: মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে তেলে আকাল, পাকিস্তানে আকাশছোঁয়া পেট্রোল-ডিজেলের দাম

দু’পক্ষের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে বোলপুরের প্রশাসনিক চত্বর সংলগ্ন এলাকায় বেশ চড়তে থাকে রাজনৈতিক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে।

ভোটের আগে এই স্লোগানকে কেন্দ্র করে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে উত্তপ্ত পরিবেশ তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই এলাকায় রাজনৈতিক পারদ আরও চড়েছে। বীরভূমের সিউড়িতে বিজেপির মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার মিছিলকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান তৃণমূলের, পাল্টা জয় শ্রীরাম। কেন্দ্রীয় বাহিনী ও সিউড়ি থানা পুলিশের সামনেই ব্যাপক উত্তেজনা তৃণমূল কার্যালয়ের সামনে। বিশাল বাহিনী মোতায়ন করা হয়েছে তৃণমূল কার্যালয়ের সামনে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।