Corruption Investigation: টুলু মণ্ডলের ম্যানেজার সীতেশ কী করত? ধরা পরতেই পুলিশকে সব বলে দিল!

Corruption Investigation: টুলু মণ্ডলের ম্যানেজারকে জেরায় উদ্ধার গোপন ডায়েরি ও নকল DCR ছাপানোর মেসিন! ২২০ কোটির বাজেয়াপ্ত সম্পত্তি নিয়ে প্রেসমিটে কী জানালেন বীরভূমের SP? দেখুন বিস্তারিত।

Share this Video

Corruption Investigation: ২২০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত! টুলু কাণ্ডে হাতকড়া ম্যানেজার সীতেশ প্রামাণিকের, জালে নকল DCR তৈরির মেসিন

সিউড়ি: বীরভূমের বহুল চর্চিত 'পাথর সম্রাট' টুলু মণ্ডল কাণ্ডে তদন্তকারীদের হাতে এল আরও এক বড় সাফল্য।এবার পুলিশের জালে টুলু মণ্ডলের ম্যানেজার সীতেশ প্রামাণিক। সোমবার তাঁকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। অন্যদিকে, এক সাংবাদিক বৈঠকে বীরভূমের পুলিশ সুপার ভিদিত রাজ বুন্দেশ জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২২০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।


জেরায় মিলল 'বিস্ফোরক' ডায়েরি ও নকল DCR ছাপানোর যন্ত্র

আদালতে সরকারি আইনজীবী (স্পেশাল পিপি) বিভাস চ্যাটার্জি জানান, ধৃত ম্যানেজার সীতেশ প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন ডায়েরি উদ্ধার করা হয়েছে, যেখানে একাধিক প্রভাবশালী ও আধিকারিকের নাম রয়েছে। শুধু তাই নয়, তল্লাশিতে উদ্ধার হয়েছে বেআইনি 'নকল DCR' (District Council Revenue) ছাপানোর বিশেষ যন্ত্র। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এই যন্ত্রের সাহায্যেই নকল চালান তৈরি করা হতো।

Related Video