MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • BJP: অগ্নিমিত্রা-শর্বরী বাদ, দায়িত্বে অঞ্জনা! পুরভোটের আগে বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল

BJP: অগ্নিমিত্রা-শর্বরী বাদ, দায়িত্বে অঞ্জনা! পুরভোটের আগে বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল

BJP Reshuffel: রাজ্য বিজেপিতে বিরাট রদবদল! মহিলা মোর্চায় অঞ্জনা বসু, যুব মোর্চায় অমিত সামন্ত, সাত জেলায় সভাপতি বদল। পুরভোটের আগে সাংগঠনিক রদবদলের সম্পূর্ণ তালিকা দেখুন ছবিতে।

3 Min read
Author : Saborni Mitra
Published : Sep 26 2026, 10:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বিজেপির নতুন রাজ্য কমিটি
Image Credit : Asianet News

বিজেপির নতুন রাজ্য কমিটি

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য শুক্রবার বঙ্গ বিজেপির নতুন ও পূর্ণাঙ্গ রাজ্য কমিটির তালিকা প্রকাশ করেছেন। সাংগঠনিক নিয়মে বিজেপিতে এক ব্যক্তি এক পদ নীতি অনুসরণ করা হয়। আর সেই কারণেই এবার রাজ্য় বিজেপিতে ব্যাপক রদবদল করা হয়েছে। যার কারণে বিজেপির রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন তিন মন্ত্রী। বিজেপির নতুন রাজ্য কমিটির বিজ্ঞপ্তি কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বিজ্ঞপ্তি জারি করেও জানান হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
৩ মন্ত্রীর অপসারণ
Image Credit : Asianet News

৩ মন্ত্রীর অপসারণ

এক ব্যক্তি এক পদ নীতির আওতায় রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে রাজ্যের তিন মন্ত্রীকে। মন্ত্রিত্ব পাওয়ার কারণেই তাঁদের সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছেন রাজ্যের মন্ত্রী তাপস রায়, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। সরকার ও সংগঠনের কাজ আলাদা রাখার লক্ষ্যেই এই নীতি চালু রয়েছে গেরুয়া শিবিরে।

Related Articles

Related image1
School Closed: প্রথম থেকে দ্বাদশ শ্রেণী, রাজ্যে আজ সব স্কুলে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Related image2
DA: ১১ বছরের বকেয়া ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত! কীভাবে টাকা পাবেন কর্মীরা, জানাল অর্থ দফতর
310
মহিলা মোর্চায় বড় চমক
Image Credit : Asianet News

মহিলা মোর্চায় বড় চমক

দীর্ঘ দিন ধরেই বিজেপির ঘরের মেয়ে অঞ্জনা বসু। অভিনেত্রী ভোটেও দাঁড়িয়েছিলেন। এবার তিনি বড় দায়িত্ব পেলেন। অগ্নিমিত্রা পল এতদিন মহিলা মোর্টার নেত্রী ছিলেন। মন্ত্রিত্ব পাওয়ায় তাঁকে সরে যেতে হয়েছে। এবার অগ্নিমিত্রার জায়গায় মহিলা মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে অভিনেত্রী অঞ্জনা বসুকে।

410
যুব মোর্চার সভাপি বদল
Image Credit : Getty

যুব মোর্চার সভাপি বদল

বেহালা পশ্চিমের ইন্দ্রনীল খাঁ-এর জায়গায় যুব মোর্চার সভাপতি করা হয়েছে আমতার বিধায়ক অমিত সামন্তকে। যুব সংগঠনে নতুন নেতৃত্ব আনার মূল লক্ষ্যই আসন্ন পুরসভা নির্বাচন। তরুণ ভোটারদের দলে টানার লক্ষ্যেই রদবদল বলে বিজেপি সূত্রের খবর।

510
রাজ্য সাধারণ সম্পাদক পদে বদল
Image Credit : Getty

রাজ্য সাধারণ সম্পাদক পদে বদল

পাঁচজন সাধারণ সম্পাদকের মধ্যে একজনকে পরিবর্তন করা হয়েছে। মহিলা মোর্চার দায়িত্ব থেকে সরিয়ে রাজ্যের সাধারণ সম্পাদক পদে আনা হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে। এই পদে এসেথেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বাকি চার জন হলেন জ্যোতির্ময় সিং মাহাতো, শশী অগ্নিহোত্রী। সাংগঠনিক সম্পাদক পদে এবারও রেখে দেওয়া হয়েছে অমিতাভ চক্রবর্তীকে।

610
বাদ শর্বরী মুখোপাধ্যায়
Image Credit : Facebook

বাদ শর্বরী মুখোপাধ্যায়

রাজ্য সম্পাদক পদে আনা হয়েছে চার নতুন নেতাকে। অন্যদিকে যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়কে সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দলের অন্দরে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছে এটা সংগঠন পুনর্বিন্যাসের অংশ।

710
দায়িত্বে রাজু বিস্তা
Image Credit : Asianet News

দায়িত্বে রাজু বিস্তা

রাজ্য কমিটিতে পাঁচজন নতুন সহ-সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তাকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই এই নিয়োগ বলে দলীয় সূত্রের দাবি।

810
OBC ও SC মোর্চায় বদল
Image Credit : Asianet News

OBC ও SC মোর্চায় বদল

ওবিসি মোর্চার দায়িত্বে থাকা অজিত দাসকে সরিয়ে সম্পাদক পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় ফলতার বিধায়ক ধনঞ্জয় ঘোষকে ওবিসি মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি তাঁকে দক্ষিণ ২৪ পরগনা বিভাগের দায়িত্বও দেওয়া হয়েছে। এসসি মোর্চার নতুন মুখ হিসেবে এসেছেন বিশ্বজিৎ বিশ্বাস।

910
৭ জেলায় সাংগঠনিক বদল
Image Credit : our own

৭ জেলায় সাংগঠনিক বদল

বারাসত, বনগাঁ, শ্রীরামপুর, আরামবাগ, মেদিনীপুর, বর্ধমান ও কাটোয়া—এই সাত সাংগঠনিক জেলায় সভাপতি বদল করা হয়েছে। যেমন, বনগাঁয় বিকাশ ঘোষের জায়গায় এসেছেন নৃপেন বিশ্বাস, বারাসতে রাজীব পোদ্দারের জায়গায় দীপঙ্কর চক্রবর্তী, শ্রীরামপুরে সুমন ঘোষের জায়গায় শশী সিং, আরামবাগে সুশান্ত বেরার জায়গায় বিধায়ক প্রশান্ত দিগার, মেদিনীপুরে সমিত কুমার মন্ডলের জায়গায় সৌমেন তিওয়ারি, বর্ধমানে অভিজিৎ রায়ের জায়গায় আশিস পাল এবং কাটোয়ায় স্মৃতি কণা বসুর জায়গায় মানিক রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, বাকি জেলাগুলিতেও আগামী দিনে পরিবর্তন হতে পারে।

1010
লক্ষ্য পুরোভোট
Image Credit : Getty

লক্ষ্য পুরোভোট

পুজোর পরই রাজ্যে পুরভোটের দামামা বাজতে চলেছে, আর তার ঠিক আগেই রাজ্য বিজেপির খোলনলচে বদলে ফেলা হল। ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপি সরকার গঠনের পর থেকে রাজ্যের একাধিক পুরসভায় বোর্ড ভেঙেছে, বহু কাউন্সিলর ও চেয়ারম্যান ইস্তফা দিয়েছেন, ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হয়েছে। ভেঙে যাওয়া সেই পুরসভাগুলি নিজেদের দখলে আনার লক্ষ্যেই সাংগঠনিক স্তরে এই রদবদল জরুরি হয়ে পড়েছিল বলে দলীয় সূত্রের ব্যাখ্যা। প্রসঙ্গত, এই পরিবর্তনের ঠিক আগের দিন, বৃহস্পতিবার দিল্লিতে আরএসএসের সঙ্গে বিজেপির একটি সমন্বয় বৈঠকও হয়েছিল।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
অগ্নিমিত্রা পাল
শমীক ভট্টাচার্য
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
সিকিমে ভয়াবহ ধস, নিশ্চিহ্ন হয়ে গেল ঘর-বাড়ি-সরকারি আবাসন, বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর
Recommended image2
Today’s News in Bengali Live: Mamata Banerjee - সিপিএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমএ বেবিকে ফোন মমতার, একজোট হওয়ার বার্তা?
Recommended image3
DA: ১১ বছরের বকেয়া ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত! কীভাবে টাকা পাবেন কর্মীরা, জানাল অর্থ দফতর
Recommended image4
WB Weather Update: পুজোয় কি ভাসবে বাংলা? জানুন আবহাওয়ার এই নয়া পূর্বাভাস
Recommended image5
Now Playing
Gyanesh Kumar SIR Controversy: জ্ঞানেশ কুমারের অপসারণ-গ্রেফতারির দাবিতে জলপাইগুড়িতে বিক্ষোভ! রাস্তায় যুব কংগ্রেস
Related Stories
Recommended image1
School Closed: প্রথম থেকে দ্বাদশ শ্রেণী, রাজ্যে আজ সব স্কুলে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Recommended image2
DA: ১১ বছরের বকেয়া ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত! কীভাবে টাকা পাবেন কর্মীরা, জানাল অর্থ দফতর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved