MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • DA: ১১ বছরের বকেয়া ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত! কীভাবে টাকা পাবেন কর্মীরা, জানাল অর্থ দফতর

DA: ১১ বছরের বকেয়া ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত! কীভাবে টাকা পাবেন কর্মীরা, জানাল অর্থ দফতর

DA Arrears Update: বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ কীভাবে মেটানো হবে, তা নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্যের অর্থ দপ্তর। এইচআরএমএস পোর্টালে নতুন মেনু, ডিডিওদের দায়িত্ব থেকে জিপিএফ-ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভাজন— জানুন সম্পূর্ণ প্রক্রিয়া।

3 Min read
Author : Saborni Mitra
Published : Sep 26 2026, 08:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বকেয়া DA নিয়ে বড় সিদ্ধান্ত
Image Credit : GEMINI

বকেয়া DA নিয়ে বড় সিদ্ধান্ত

রাজ্য সরকারি কর্মীদের বহু দিন ধরে আটকে থাকা বকেয়া মহার্ঘ ভাতা বা DA মিটিয়ে দেওয়ার কথা আগেই জানিয়েছিল রাজ্য সরকার। কীভাবে বা কোন পথে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া প্রাপ্য মেটানো হবে এবার তাই নিয়েই স্পষ্ট নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
অর্থ দফতরের নির্দেশিকা
Image Credit : GEMINI

অর্থ দফতরের নির্দেশিকা

বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার বিষয়ে একটি স্পষ্ট নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর। এই নির্দেশিকায় বকেয়া ডিএ হিসেব করার সম্পূর্ণ পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র ও কর্মীদের বেতন কাঠামোর তথ্য কীভাবে যাচাই করা হবে - তার বিস্তারিত উল্লেখ হবে।

Related Articles

Related image1
School closed: নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী, আজ সব স্কুল ছুটি দিয়ে দিল সরকার
Related image2
DA: অবসরকর্মীদের ডিএতে দুর্দান্ত ছাড়! GPF-এ নয় বকেয়া টাকা ঢুকবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে
310
HRMS পোর্টালে নতুন মেনু
Image Credit : CHATGPT

HRMS পোর্টালে নতুন মেনু

সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত যাবতীয় তথ্য পরিচালনার জন্য ব্যবহৃত হয় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বা এইচআইরএমএস পোর্টাল। এবার সেই পোর্টালে একটি সম্পূর্ণ নতুন মেনু যুক্ত করেছে অর্থ দফতর। যার নাম দেওয়া হয়েছে পে ডিটেইলস এন্ট্রি ফর এরিয়ায় ডিএ। এই মেনুর মধ্যেই বকেয়া ডিএ সংক্রান্ত যাবতীয় হিসেব নিকেশ সম্পন্ন হবে।

410
মূল দায়িত্ব কাদের কাঁধে?
Image Credit : chatgpt

মূল দায়িত্ব কাদের কাঁধে?

নতুন এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার বা ডিডিওরা। যেমসমস্ত সরকারি কর্মীর বেতন ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত এইআরএমএস-এর মধ্যে হয়নি তাদের ক্ষেত্রে এই দায়িত্ব বর্তাচ্ছে ডিডিওজের ওপরই। তাদেরই নতুন মেনু ব্যবহার করে যাবতীয় তথ্য আপলোড করতে হবে।

510
আপলোড করতে হবে কী কী তথ্য?
Image Credit : Asianet News

আপলোড করতে হবে কী কী তথ্য?

শুধু মূল বেতন বা বেসিক পে নয়, এই দীর্ঘ সময়সীমার মধ্যে কোনও কর্মীর পদোন্নতি হয়ে থাকলে বা বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধি পেয়ে থাকলে সেই সংক্রান্ত তথ্য, নির্দিষ্ট তারিখ উল্লেখ করে পোর্টালে আপডেট করা বাধ্যতামূলক। এতে হিসেবে কোনও কোনওরকম ভুলের সম্ভাবনা কমবে বলেও মনে করছে প্রশাসন।

610
বকেয়া DA মেটানোর ঘোষণা
Image Credit : CHATGPT

বকেয়া DA মেটানোর ঘোষণা

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘসময়ের বকেয়া থাকা মহার্ঘ ভাতা এবার এককালীন মিটিয়েদেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের। বছরের পর বছর ধরে চলা এই দাবি অবশেষে বাস্তবায়িত হবে বলেও মনে করছে সরকারি কর্মীরা।

710
আগে দেওয়া DA
Image Credit : Asianet News

আগে দেওয়া DA

এর আগেই চলতি বছরের মার্চ মাসেই ২০১৬-২০১৯ সাল পর্যন্ত বকেয়া থাকা DA মেটানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিল রাজ্য সরকার। তবে তার আগেই সাত বছরের বকেয়া ডিএ নিয়ে কর্মীদের মধ্যেই প্রশ্ন ছিল। এবার সেই আশঙ্কা দূর হতে পারে বলেও অনুমান।

810
GPF-এ DA
Image Credit : Asianet News

GPF-এ DA

নবান্ন সূত্রে জানা গিয়েছে, গ্রুপ ‘এ’, গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ পদমর্যাদার কর্মীদের প্রাপ্য বকেয়া ডিএ-র অর্থ সরাসরি জমা পড়বে তাঁদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ অ্যাকাউন্টে। অর্থাৎ, নগদে হাতে না পেয়ে এই অর্থ তাঁদের সঞ্চয় খাতে যুক্ত হবে।

910
এদের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে
Image Credit : Asianet News

এদের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে

গ্রুপ ‘ডি’ কর্মীদের ক্ষেত্রে নিয়ম আলাদা। তাঁদের প্রাপ্য বকেয়া ডিএ-র পুরো টাকা নগদে সরাসরি জমা পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পাশাপাশি, যাঁরা অবসরের তারিখের আগের তিন মাসের মধ্যে রয়েছেন বা যাঁদের জিপিএফ চূড়ান্ত নিষ্পত্তির সময় হয়ে গিয়েছে, তাঁদের ক্ষেত্রেও টাকা সরাসরি ব্যাঙ্কেই যাবে, জিপিএফে নয়।

1010
টাকা তোলার সময়সীমা
Image Credit : stockPhoto

টাকা তোলার সময়সীমা

এখানেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ শর্ত। জিপিএফ অ্যাকাউন্টে জমা হওয়া এই বকেয়া ডিএ-র অর্থ সাধারণ নিয়মে ২০২৮ সালের ৩১ মার্চের আগে তোলা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে অর্থ দপ্তর। অর্থাৎ, অবসর, মৃত্যু বা পদত্যাগের মতো বিশেষ পরিস্থিতি ছাড়া এই টাকার উপর কার্যত একরকম ‘লক-ইন’ ব্যবস্থা বলবৎ থাকছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Anubrata Mondal : মেজাজ হারালেন অনুব্রত, কেষ্টর মুখে কষ্টের কথা
Recommended image2
Now Playing
Mamata Banerjee Detained In Delhi: ধর্না থেকে প্রিজন ভ্যান, তারপর থানা! ছাড়া পেয়েই দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব মমতা
Recommended image3
Now Playing
'পুলিশের গায়ে হাত দিলে তার অবস্থা সবচেয়ে খারাপ হবে', চরম কথা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Recommended image4
Now Playing
Italy Waterspouts : জলস্তম্ভের তাণ্ডবে নিমেছে ছারখার শহর, Waterspouts যেন আলাদীনের আশ্চর্য প্রদীপের দৈত্য!
Recommended image5
Now Playing
Durga Puja 2026: ১২,৪০০ নতুন পুজোকে অনুমোদন! ইডেনের মেগা শো থেকে আরও কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?
Related Stories
Recommended image1
School closed: নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী, আজ সব স্কুল ছুটি দিয়ে দিল সরকার
Recommended image2
DA: অবসরকর্মীদের ডিএতে দুর্দান্ত ছাড়! GPF-এ নয় বকেয়া টাকা ঢুকবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved