
Malda BJP vs TMC: মালদায় পরিবর্তন যাত্রায় বিজেপির পতাকা জোর করে খুলল তৃণমূল! চরম পাল্টা গেরুয়া শিবিরের
বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে লাগানো দলীয় পতাকা খুলে, ছুঁড়ে ফেলার ঘটনায় শুক্রবার জোর চাঞ্চল্য তৈরি হল মালদার বামনগোলা ব্লকের' আমতলি ব্রীজ এলাকায়।
বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে লাগানো দলীয় পতাকা খুলে, ছুঁড়ে ফেলার ঘটনায় শুক্রবার জোর চাঞ্চল্য তৈরি হল মালদার বামনগোলা ব্লকের' আমতলি ব্রীজ এলাকায়। ঘটনায় তৃণমূলের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুললেন বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদিকা বীণা কীর্তনিয়া সরকার। তার বক্তব্য, বিজেপির পরিবর্তন যাত্রা দেখে তৃণমূল ভয় পেয়েছে।