নয়া বিজেপি সরকার OBC সংরক্ষণ নীতিতে বড়সড় বদল এনেছে। এখন থেকে OBC কোটার সুবিধা পেতে বৈধ OBC-NCL সার্টিফিকেট বাধ্যতামূলক, অন্যথায় প্রার্থীরা জেনারেল হিসেবে বিবেচিত হবেন।
নয়া নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দিল নতুন সরকার। আর মিলবে না OBC কোটার সুবিধা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, OBC সংরক্ষণের সুবিধা পেতে হলে বৈধ OBC-NCL (Non-creamy layer) সার্টিফিকেট লাগবে। রাজ্যের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, সরকারি চাকরির নিয়োগে সুবিধা পেতে হলে এই নিয়ম মেনে চলতে হবে।

যদি কেউ OBC-NCL (Non-creamy layer) সার্টিফিকেট দিতে না পারে তাহলে সেক্ষেত্রে প্রার্থী জেনারেল শ্রেণী হিসেবে বিবেচিত হবে। এমন ক্ষেত্রে এবিসি কোটার সুবিধা আর নিতে পারবেন না। এমনই স্পষ্ট করে দিল বিজেপি সরকার। রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের জারি করা হল নির্দেশিকা।
রাজ্য বিজেপি ক্ষমতা আসার পর নানান ক্ষেত্রে এনেছে বদল। এবার ওবিসি সংরক্ষণ নীতিতে এল বদল। একধাক্কয় মমতা সরকারের ওবিসি নীতি বাতিল করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিশেষ সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য চালু থাকা ওবিসি সংরক্ষণ আপাতত সম্পূর্ণ বাতিল করা হল। এবার অনগ্রসর শ্রেণির বা ওবিসি তালিকা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
গত ২৫ মে ২৬ জন বিধায়ককে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি, পুরুলিয়া, বর্ধমান, উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জেলার বিধায়করা ছিলেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শুভেন্দু অধিকারী জানান, ৪ মাস সময় দেওয়া হয়েছে। এরম মধ্যে প্রত্যেক বিধায়ককে নিজের নিজের এলাকায় আবার নতুন করে সার্ভে করতে হবে। এই সার্ভে করে কে কোন জাতি উপজাতিভুক্ত সেই তালিকা তৈরি করতে হবে। তেমনই মুখ্যমন্ত্রী ওবিসি সংরক্ষণ নিয়ে বিরাট সিদ্ধান্ত নিয়েছেন এবার থেকে ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে। বাতিল হয়েছে মমতা আমলে নেওয়া ওবিসি সংরক্ষণনীতি।
অর্থাৎ নয়া বিজেপি সরকার OBC সংরক্ষণ নীতিতে বড়সড় বদল এনেছে। এখন থেকে OBC কোটার সুবিধা পেতে বৈধ OBC-NCL সার্টিফিকেট বাধ্যতামূলক, অন্যথায় প্রার্থীরা জেনারেল হিসেবে বিবেচিত হবেন।


