MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Annapurna Yojana: নভেম্বরে ২ বার অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এই মহিলারা? মিলবে ডাবল কিস্তি?

Annapurna Yojana: নভেম্বরে ২ বার অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এই মহিলারা? মিলবে ডাবল কিস্তি?

অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে পাঠানো হয়।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Nov 03 2026, 07:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : chatgpt

পুজোর মাস পেরিয়ে নভেম্বর। পশ্চিমবঙ্গের মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন, অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে? বিশেষ করে যাঁরা এখনও অক্টোবরের কিস্তি পাননি, তাঁদের মধ্যে অপেক্ষা আরও বেড়েছে। কারও আবার প্রথম কিস্তির টাকাই এখনও অ্যাকাউন্টে ঢোকেনি। তাহলে নভেম্বর মাসে কি একসঙ্গে ৬,০০০ টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে? নতুন করে আবেদন করার সুযোগই বা কবে মিলবে?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে পাঠানো হয়। প্রকল্প চালুর সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

36
Image Credit : Asianet News

গত সেপ্টেম্বর মাসের কিস্তি ১৭ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছিল। তবে নভেম্বর মাসের কিস্তি ঠিক কবে দেওয়া হবে, সে বিষয়ে ২ নভেম্বর পর্যন্ত নবান্নের তরফে নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করা হয়নি।

46
Image Credit : Asianet News

নভেম্বর মাসে কি মিলবে ৬,০০০ টাকা?

যাদের আগের মাসের কিস্তি আটকে রয়েছে, তাঁদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নভেম্বর মাসে কি একসঙ্গে ৬,০০০ টাকা পাওয়া যাবে? এখনও পর্যন্ত বকেয়া কিস্তির টাকা একসঙ্গে দেওয়ার বিষয়ে কোনও নির্দিষ্ট সরকারি ঘোষণা সামনে আসেনি। ফলে ডবল কিস্তি পাওয়ার খবর নিশ্চিত নয়। যাদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাঁদের টাকা পেতে আরও কিছুটা সময় লাগতে পারে।

56
Image Credit : AI

নতুন করে আবেদন কবে করতে পারবেন?

যারা এখনও অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে পারেননি, তাঁদের জন্য নভেম্বর ও ডিসেম্বর মাসে নতুন করে আবেদনের সুযোগ আসতে পারে। রাজ্য সরকারের জনকল্যাণ শিবিরের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন গ্রহণের পরিকল্পনা রয়েছে। এই শিবিরগুলিতে অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা-সহ একাধিক সামাজিক প্রকল্পে আবেদন করার সুযোগ মিলতে পারে। তবে শিবিরের নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।

66
Image Credit : gemini

অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে কী করবেন?

আবেদন করেও টাকা না পেলে প্রথমে নিজের আবেদনের স্ট্যাটাস যাচাই করুন। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ এবং DBT পরিষেবা চালু রয়েছে কি না, তা দেখে নিন। এরপরও সমস্যা থাকলে রাজ্য সরকারের হেল্পলাইনে অভিযোগ জানাতে পারবেন।

  • হেল্পলাইন নম্বর: ৮২৮২০৮২৮২০
  • ই-মেল: asap@wb.gov.in
  • ফোন করার সময়: সোমবার থেকে শনিবার, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা।

এ ছাড়াও 'আপনার সরকার আপনার পাশে' পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন উপভোক্তারা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! বাংলায় কি দুর্যোগ নাকি শীতের আগমন? কী বলছে পূর্বাভাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved