Suvendu Adhikari News: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক উত্তেজনা। বালু কেন জেলে গিয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ব্যাখ্যায় এবার পাল্টা চাঁচাছোলা আক্রমণ শানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Suvendu Adhikari: ভোটবঙ্গে গরমের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ। বঙ্গ বিধানসভা ভোটের প্রথম দফার নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই যেন চড়ছে শাসক-বিরোধী আক্রমণ। এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, ‘’রাজ্যে যত দুর্নীতি এত বড় দুর্নীতি স্বাধীনতার পর হয়নি। বালুকে সার্টিফিকেট দেওয়ার মধ্যে দিয়ে পরিষ্কার টাকা হাওয়াই চটি খেয়েছে।''

কী বললেন শুভেন্দু অধিকারী?

তিনি আরও বলেন যে, ‘’নির্বাচনের পর যা খুন সব বিজেপির লোক। যারা ভোট দিতে পারবেন না,তার জন্য দায়ি মমতা বন্দ্যোপাধ্যায়। যে নাম বাদ গেছে তার মধ্যে বেশিরভাগ মৃত ভোটার। মমতা বন্দ্যোপাধ্যায় চান তারা আবার এসে ভোট দিন। ১৫ বছর ধরে চাকরি দেন নি। গোসাবার ৩০ হাজার বাইরে। নন্দীগ্রামে ১৮ হাজার বাইরে থাকে। উনি চাকরি শব্দটা রাজ্য থেকে তুলে দিয়েছে। উনি মৃত চাইছেন। জনগনকে সতর্ক থাকতে বলবো।''

Scroll to load tweet…

অন্যদিকে, আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly election 2026)। রাজ্যে প্রথম দফায় ভোট রয়েছে ২৩ এপ্রিল। তার আগে চতুর্থবারের জন্য দক্ষিণ কলকাতার ভবানীপুরে নিজের মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পা হেঁটে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে নিজের মনোনয়ন জমা দেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভবানীপুর নিয়ে বলতে গিয়ে কিছুটা যেন আবেগপ্রবণ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সুর চড়াতে ভোলেননি SIR ইস্যুতে রাজ্যজুড়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া নিয়ে।

দিন সার্ভে বিল্ডিং থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''এখানেই আমার সবকিছু। ভবানীপুরেই আমার ধর্মকর্ম সব।'' ফলে এই কেন্দ্রে মমতার প্রধান প্রতিদ্বন্ধী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) থাকলেও জয়ের ব্যাপারে তিনি যেও নিশ্চিত এদিন সেই সুরও শোনা গেল তার গলায়। আরও বলেন, ''এবারও আমরাই সরকার গড়ব। ছোট্টবেলা থেকেই এখানেই আছি, এখানেই থাকি। এখান থেকেই আমার সব কিছু। তাই ভবানীপুরের মানুষকে আমার ধন্যবাদ এবং নমস্কার জানাই।'' তবে কেবল ভবানীপুরে নয়, রাজ্যের ২৯৪টি কেন্দ্রেই তৃণমূল বা তৃণমূল সমর্থিত প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।