বিধানসভার স্পিকার পদে বিজেপির তরফে মনোনীত হলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোস। ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার পদে মনোনয়ন পেলেন তিনি। রথীন্দ্র বোসকে অভিনন্দ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিধানসভার স্পিকার পদে বিজেপির তরফে মনোনীত হলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোস। ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার পদে মনোনয়ন পেলেন তিনি। রথীন্দ্র বোসকে অভিনন্দ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী নিজেই রথীন্দ্রনাথ বসুর নাম প্রস্তাব করে তাঁর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তাঁর মতে, বিধানসভার গরিমা ও সংসদীয় গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষায় উত্তরবঙ্গের এই অভিজ্ঞ নেতৃত্ব অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন, “কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক, সম্মানীয় শ্রী রথীন্দ্র বোস মহাশয়কে ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আমার স্থির বিশ্বাস তিনি সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন।”

সবকিছু ঠিকঠাক থাকলে সর্বসম্মতিক্রমে শুক্রবারই স্পিকার পদে দায়িত্ব নেবেন রথীন্দ্র বোস। বিরোধীরা সায় দিয়ে স্পিকার পদে পালটা কাউকে প্রার্থী না করে, তাহলে নির্বাচনের প্রয়োজন হবে না। সর্বসম্মতিক্রমেই স্পিকার নির্বাচিত হবেন তিনি। এনিয়ে রথীন্দ্র বোস বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ যে আশা নিয়ে আমাদের ভোট দিয়েছেন, ঠিক সেভাবেই আমরা চালানোর চেষ্টা করব।” পরে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য। কোচবিহার দক্ষিণের মানুষের আশীর্বাদ নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার মর্যাদা রক্ষা ও জনস্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করব। সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ প্রার্থনা করি।”

মঙ্গলবার বিধানসভার প্রোটেম স্পিকার পদে শপথ নিয়েছিলেন তাপস রায়। লোকভবনে রাজ্যপাল আরএন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ শেষে তাপস জানান ১৫ মে শুক্রবার বিধানসভার নতুন অধ্যক্ষ বা স্পিকার নির্বাচন হবে। তার ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার স্পিকার বা অধ্যক্ষের জন্য নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।