মহরমের শোভাযাত্রা ঘিরে একাধিক নির্দেশিকা জারি করল লালবাজার। নির্দেশিকা অনুযায়ী, শোভাযাত্রায় কোনওরকম অস্ত্র প্রদর্শন করা যাবে না, ডিজে বাজানো যাবে না এবং তাজিয়ার উচ্চতা নিয়ন্ত্রণে রাখতে হবে। শুধুমাত্র পুরনো ও ঐতিহ্যবাহী শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়েছে।

মহরমের দিন কোনও ধরনের অস্ত্র প্রদর্শন করা যাবে না। শোভাযাত্রায় বাজনোযাবে না ডিজে। তৈরি করা যাবে না খুব উঁচু তাজিয়া। নতুন কোনও শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না। সদ্য এমনই নির্দেশ দিল লালবাজার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শুক্রবার কলকাতা-সহ সরা রাজ্য জুড়ে পালিত হবে মহরম। এদিন প্রত্যেক থানার আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট থানার ডিসি পদমর্যাদার আধিকারিকেরা বৈঠক করে। সেখানে কয়টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

লালবাজর সূত্রে খবর, শুক্রবার মহরমে নতুন শোভাযাত্রা করা যাবে না। বহু বছর ধরে যে শোভাযাত্রাগুল বের হয়, সেগুলোর অনুমতি দেওয়া হবে। কোনও ধরনের অস্ত্র প্রদর্শন করা যাবে না। কোনও শোভাযাত্রায় তাজিয়ার উচ্চতা যেন অতিরিক্ত না হয়। রাস্তায় কেবল বা বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা যেন তৈরি না হয়, তাই এমন সিদ্ধান্ত।

তেমনই লালবাজারের নির্দেশ অনুসারে, শোভাযাত্রায় ডিজে বাজানো যাবে না। মাইক বাজালেনও তা নিয়ে হাইকোর্টের নির্দেশ অনুসারে বাজাতে হবে। শুক্রবার রাস্তায় থাকবে অতিরিক্ত পুলিশ। যে সব রাস্তাগুলোতে শোভাযাত্রা বের হবে, সেগুলোতে পুলিশ থাকবে। সব মিলিয়ে এবার মোহরমের দিন রয়েছে একাধিক বিষ

এদিকে আবার দুর্গাপুজো আসতে প্রায় ৩ মাস। তার আগেই প্রতিমা বিসর্জন নিয়ে নয়া নির্দেশ জারি করল সরকার। বাগবাজার থেকে গোয়ালিয়র ঘাটে প্রতিমা বিসর্জন নিয়ে জারি করল নয়া বিজ্ঞপ্তি। বেঁধে দেওয়া হল প্রতিমার উচ্চতা। এই ঘাটগুলোতে বিসর্জন করতে হলে প্রতিমার উচ্চতা হতে হবে ১১ ফুটের মধ্যে। জানা গিয়েছে এই সকল এলাকা আছে ক্রসিং। সেখানে উচ্চতা কম রয়েছে ১৭ ফুচের নিচে। তাই প্রতিমার উচ্চতা ১০ থেকে ১১ ফুটের মধ্যে করতে হবে। এমনই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। যাদের প্রতিমার উচ্চতা এর থেকে বেশি তারা আর এই ঘাটে বিসর্জন দিতে পারবেন না। তাদের যেতে হবে রতনবাবুর ঘাট বা উত্তর কলকাতার অন্য ঘাটে।