Malda BJP: বহিরাগত প্রার্থী চলবে না। এই দাবিতে বিজেপি কর্মীদের বিক্ষোভ মালদার বৈষ্ণবনগরে। দলীয় কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল কর্মীরা। 

বহিরাগত প্রার্থী নয় স্থানীয় প্রার্থী চাই এমনি স্লোগান তুলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সর্মথকদের।টাকার বিনিময়ে এই প্রার্থী করা হয়েছে। অবিলম্বে প্রার্থী পরিবর্তন করতে হবে। মালদার বৈষ্ণবনগরের ঘটনা। বিজেপি কার্যালয়ের সামনে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রার্থী নিয়ে বিক্ষোভ বিজেপির

বৈষ্ণবনগরে বিজেপি প্রার্থী করেছে রাজু কর্মকারকে। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, রাজু কর্মকার বৈষ্ণবনগর বিধানসভার বাসিন্দা নন। তিনি সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত নন। প্রার্থী করতে হলে স্থানীয় নেতৃত্বকে করতে হবে । এই প্রার্থীকে তারা মেনে নেবে না।এই অভিযোগ তুলে মালদার বৈষ্ণবনগরে বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ।

বিজেপি কর্মী অপূর্ব মন্ডল বলেন, 'উনি আমাদের ব্লকের নয়। বাইরের ব্লকের। আমরা চাই এটা আমাদের জেতা সিট। বৈষ্ণবনগরে এমন হিন্দু সংগঠন আছে , যাদের প্রচুর ভোট বিজেপিতেই যায়। প্রার্থী পছন্দ না হওয়ায় মন খারাপ হয়ে গিয়েছে। আমাদের ব্লকের অনেকের নাম পাঠানো হয়েছে তাদের মধ্যে একজনকে সিলেক্ট করে পাঠানো হোক। আমরা মেনে নিতে রাজি আছি। আমরা চাইনা বহিরাগত কোন প্রার্থীকে এখানে দাঁড় করাক। বৈষ্ণনগর আমাদের জেতা সিট। আমরা নিশ্চিত আছি একশো শতাংশ আমরা এখানে জিতব। প্রার্থী পরিবর্তন কার্যকর হয় তার জন্য আমরা বারবার অনুরোধ করছি।এই সিটে বিবেচনা করে প্রার্থী করা হোক। যদি প্রার্থীবদল না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা চাই স্থানীয় কাউকে প্রার্থী করা হোক। বহিরাগত প্রার্থী দিয়ে আমাদের সিটটা লড়াইয়ের মুখে পড়ে যাচ্ছে। আমাদের ব্লক হিন্দু সংগঠনিক ব্লক। '

বিজেপি নেতা জগাযই ঘোষ বলেন, 'আমরা বহিরাগতদের মানতে চাই না। আমরা ভারতীয় সংগঠনের একটা কলার গাছকেও মানতে রাজি আছে। উনি এই ব্লকের ভোটার নয়। আজকে বহিরাগতকে বৈষ্ণবনগরের প্রার্থী করেছে। আমরা এই প্রার্থীকে মানব না মানছি না। ওই প্রার্থী কখনোই সংগঠনের সঙ্গে যুক্ত নন। উনি বিজেপি সংগঠনের একজন বুথ সভাপতি নাম বলতে পারবে না। এখান থেকে অনেকের নাম পাঠানো হয়েছে তাদেরকে না করে টাকার বিনিময়ে এই প্রার্থী করা হয়েছে। অবিলম্বে এই প্রার্থীকে চেঞ্জ করতে হবে না হলে আমরণ অনশন চালিয়ে যাব।'

তবে এই ব্যাপারে বিজেপির শীর্ষ নেতারা এখনও পর্যন্ত কোনও কথাই জানায়নি। তবে বিজেপি সূত্রের খবর, আপাতত প্রার্থী বদলের কোনও চিন্তা ভাবনা নেই।