MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Durga Puja: বাংলায় দুর্গাপুজোয় বিজেপির মেগা প্ল্যান, আসতে পারেন মোদী-শাহ

Durga Puja: বাংলায় দুর্গাপুজোয় বিজেপির মেগা প্ল্যান, আসতে পারেন মোদী-শাহ

বিজেপি এবারের দুর্গাপুজোয় বাংলায় বড় চমক দিতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে দলের শীর্ষ নেতাদের কলকাতায় আনার পরিকল্পনা করছে বঙ্গ বিজেপি।

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 04 2026, 05:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
দুর্গাপুজোয় বিজেপির মেগা ইভেন্ট
Image Credit : gemini

দুর্গাপুজোয় বিজেপির মেগা ইভেন্ট

বিজেপি এবারের দুর্গাপুজোয় বাংলায় বড়সড় চমক দেওয়ার পরিকল্পনা করেছে। দলের শীর্ষ নেতারা কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলোতে যাবেন বলে আশা করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে গেরুয়া শিবিরের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
আসতে পারেন নরেন্দ্র মোদী - অমিত শাহ
Image Credit : Asianet News

আসতে পারেন নরেন্দ্র মোদী - অমিত শাহ

দলীয় সূত্রে খবর, বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ অন্যান্য শীর্ষ নেতাদের বাংলার দুর্গাপুজোয় সামিল করার একটা রূপরেখা তৈরি করেছে। কলকাতায় আসতে পারেন মোদী-শাহ।

Related Articles

Related image1
আরও ৫ দিনের জন্য বন্ধ বক্সা ব্যাঘ্র প্রকল্প, নতুন বাঘিনী দেখতে না পেয়ে মন খারাপ পর্যটকদের
Related image2
DA: দুর্গা পুজোর আগেই বড় সুখবর? ৩% মহার্ঘ ভাতা বাড়ার আশায় দিন গুণছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা
38
মহালয়ায় মেগা ইভেন্ট
Image Credit : gemini

মহালয়ায় মেগা ইভেন্ট

বঙ্গ বিজেপি মহালয়ার দিন কলকাতার একটি পুজোমণ্ডপে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সময় চেয়েছে। মহালয়ার দিন থেকেই মূলত দুর্গাপুজোর সূচনা হয়। রাজ্য বিজেপি কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে আয়োজিত একটি দুর্গাপুজো মণ্ডপে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।

48
মোদী-শাহের সফরসূচি
Image Credit : GEMINI

মোদী-শাহের সফরসূচি

প্রধানমন্ত্রীর এই সফর এখনও চূড়ান্ত হয়নি। তবে দল খুব তাড়াতাড়ি তাঁর সূচি এবং তারিখের বিষয়ে নিশ্চিত খবর পাওয়া যাবে বলে আশাবাদী। বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কলকাতার একটি পুজো মণ্ডপে আসার জন্য অনুরোধ করেছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, শাহও এই উৎসবে সামিল হওয়ার বিষয়ে অনানুষ্ঠানিকভাবে তাঁর ইচ্ছাপ্রকাশ করেছেন।

58
পুজো মণ্ডপে নীতিন নবীন
Image Credit : social media

পুজো মণ্ডপে নীতিন নবীন

বঙ্গ বিজেপি দলের সভাপতি নীতিন নবীন যাতে রাজ্যের বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখেন এবং উৎসবে অংশ নেন, তার জন্যও আলাদা একটি কর্মসূচি তৈরি করেছে। বিজেপি বাংলার বড় বড় দুর্গাপুজোগুলোতে দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি নিশ্চিত করতেই এই মেগা প্ল্যান করেছে।

68
ড্রোন শো
Image Credit : ANI

ড্রোন শো

ইডেনের অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ প্রায় ১০ হাজার ড্রোনের শো। এর মাধ্যমে আকাশে মা দুর্গার একাধিক রূপ ফুটিয়ে তোলা হবে। ইডেন, রেড রোড-সহ আশপাশের যে কোনও প্রান্ত থেকেই ড্রোনের ডানায় ভেসে ওঠা দেবীমূর্তির নানা প্রতিচ্ছবি দেখা যাবে।

78
মহালয়ার ভোরেই অনুষ্ঠান শুরু
Image Credit : ANI

মহালয়ার ভোরেই অনুষ্ঠান শুরু

মহালয়ার ভোরে কলকাতা ও হাওড়ার পাঁচটি ঘাটে বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য। ঘাটগুলি হল বাবুঘাটের বাজেকদমতলা, প্রিন্সেপ, মিলেনিয়াম, কুমোরটুলি এবং হাওড়ার রামকৃষ্ণপুর। প্রতিটি ঘাটে বাজবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের 'মহিষাসুরমর্দিনী', আর সেই সুরের সঙ্গে থাকবে নাচ।

88
৫ বড় পুজোর উদ্বোধন
Image Credit : Asianet News

৫ বড় পুজোর উদ্বোধন

ওইদিন ইডেন থেকেই শহরের পাঁচটি বড় পুজোর ভার্চুয়াল উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। এই তালিকায় রয়েছে শ্রীভূমি, সন্তোষ মিত্র স্কোয়ার, চেতলা, সুরুচি ও ত্রিধারার পুজো। উদ্বোধনের মাধ্যমে এ বছরের পুজোর আনুষ্ঠানিক সূচনার বার্তা দিতে চায় প্রশাসন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
নরেন্দ্র মোদী
অমিত শাহ
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
প্যারাগুয়ে ডাবের সাইজের শিলাবৃষ্টি চলল ঘণ্টাখানেক! আজব মেঘ, বিকট শব্দের বৃষ্টিতে বন্যা
Recommended image2
Now Playing
Annapurna Bhandar: বারবার আবেদন, তবু টাকা নেই! অন্নপূর্ণা নিয়ে জেলাশাসকের সামনেই চরম বিক্ষোভ
Recommended image3
আরও ৫ দিনের জন্য বন্ধ বক্সা ব্যাঘ্র প্রকল্প, নতুন বাঘিনী দেখতে না পেয়ে মন খারাপ পর্যটকদের
Recommended image4
Now Playing
Kalyan on Suvendu: এবার রেজিনগরে প্রচারে গিয়ে শুভেন্দুকে ফের নিশানা কল্যাণের, তারপরই করলেন সেই অঙ্গভঙ্গি!
Recommended image5
Durga Puja 2026: আজ থেকেই পুজো শুরু, ৩ দিন পাঁঠাবলির রীতি রামপুরহাটের চাঁদপাড়া গ্রামে
Related Stories
Recommended image1
আরও ৫ দিনের জন্য বন্ধ বক্সা ব্যাঘ্র প্রকল্প, নতুন বাঘিনী দেখতে না পেয়ে মন খারাপ পর্যটকদের
Recommended image2
DA: দুর্গা পুজোর আগেই বড় সুখবর? ৩% মহার্ঘ ভাতা বাড়ার আশায় দিন গুণছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved