Abhishek Banerjee: জ্ঞানেশ কুমারকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাল ভবানীপুর থানা। সময়ের আগেই হাজিরা দেন অভিষেক।

ভবানীপুর থাকায় হাজিরা দিতে হব তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের ভিত্তিতেই তাঁকে তলব করেছিল ভবানীপুর থানার পুলিশ। শনিবার বেলা ১২টার মধ্যে তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু সময়ের আগেই তিনি থানায় পৌঁছে যান।

অভিষেককে তলবের কারণ

গত ২ মে সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি পোস্ট করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করেছিলেন বলে অভিযোগ। তাঁর ভিত্তিতেই ২৭ মে তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়। সেই মামলাতেই অভিষেককে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল পুলিশ। অভিষেকের পোস্ট নিয়ে আপত্তি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল।

অভিযোগকারীর অভিযোগ

অভিষেকের পোস্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাস। অভিযোগ, জ্ঞানেশকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে মন্তব্য করে অভিষেক সমাজমাধ্যমে পোস্ট করে ঘৃণা ছড়িয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে সাংসদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা করে পুলিশ। বিদ্বেষ ছড়ানো, হিংসাত্মক আহ্বান, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা এবং গুজব ছড়ানোর ধারায় অভিষেকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগকারীর অভিযোগ অভিষেক এমনই কিছু মন্তব্য করেছিলেন যা জাতীয় সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিরোধী। গ্যাং শব্দটি নিয়েও আপত্তি রয়েছে। তাঁর কথায় এই শব্দ অপরাধী চক্র হিসেবে ব্যবহার করা হয়।

অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের

বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই অভিষেকের বিরুদ্ধে একাধিকবার মামলা দায়ের করা হয়েছে। তৃণমূল সাংসদকে থানা পুলিশ করতে হয়েছে। পুলিশও একাধিকবার তার বাড়িতে গেছে। তৃণমূলের অভিযোগ তাদের হায়রানি করতেও শুভেন্দু অধিকারীর প্রশাসন এই কাজ করেছে।