Shankar Ghosh: শিলিগুড়ির (Siliguri) বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ গত পাঁচ বছরে বারবার শাসক দল তৃণমূল কংগ্রেসের (AITC) বিরুদ্ধে লড়াই করেছেন। সোমবার বিজেপি-র (BJP) প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় শঙ্করের নাম আছে। প্রার্থীতালিকা প্রকাশের পরেই প্রচারে নেমে পড়েছেন এই তারকা প্রার্থী।

DID YOU
KNOW
?
জয় পেতে মরিয়া শঙ্কর
শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এবারও জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি জয়ের ব্যবধান বাড়াতে চান।

BJP Candidate List: বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) নির্ঘণ্ট ঘোষণার পরদিনই বামেদের (Left Front) পর এবার বিজেপি-রও প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেল। আর নাম প্রকাশ্য আসতেই শিলিগুড়ি (Siliguri) বিধানসভা কেন্দ্রে রীতিমতো হুঙ্কার ছাড়লেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। তবে এই লড়াই কেবল রাজনৈতিক জয়-পরাজয়ের নয়, বরং ‘ভয় বনাম ভালোবাসার’ লড়াই, এমনটাই দাবি করলেন তিনি। ​প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরই শঙ্কর আত্মবিশ্বাসের সুরে বলেন, এবারের নির্বাচনে শিলিগুড়ি বিধানসভায় জয়ের সব রেকর্ড ভেঙে যাবে। তিনি বলেন, ‘বিগত লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) রাজু বিস্তা (Raju Bista) এই বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ৬০ হাজার ভোটের লিড পেয়েছিলেন। আমার লক্ষ্য সেই রেকর্ডকেও ছাপিয়ে যাওয়া।’

শিলিগুড়িতে ত্রিমুখী লড়াই

শিলিগুড়ির রাজনৈতিক সমীকরণ এবার বেশ জটিল। একদিকে তৃণমূল কংগ্রেসের (AITC) হেভিওয়েট নেতা গৌতম দেব (Goutam Deb), অন্যদিকে বাম ও বিজেপি-র প্রচার। এই ত্রিমুখী লড়াইয়ের আবহে শঙ্কর সরাসরি শাসক দলকে নিশানা করেছেন। তাঁর অভিযোগ, শিলিগুড়িতে বর্তমানে একটি ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। ​ভোটারদের প্রভাবিত করতে ভয় প্রদর্শনের রাজনীতি চলছে। ​শঙ্করের কথায়, 'কেউ যদি মনে করে ভয় দেখিয়ে ভোট নেবে, তবে সেখানে আমি ভালোবাসার ফুল ছড়িয়ে মানুষের আস্থা জয় করব।' শিলিগুড়ির মেয়র গৌতমকে পরোক্ষভাবে কটাক্ষ করে তিনি বলেন, অনেকেই নিজেদের 'স্বঘোষিত জয়ী' ভাবছেন, কিন্তু আসল রায় দেবেন শিলিগুড়ির মানুষ। শিলিগুড়ির উন্নয়নের স্বার্থে এবং ভয়ের রাজনীতি নির্মূল করতে মানুষ পদ্ম শিবিরের ওপরই ভরসা রাখবে বলে দৃঢ়প্রতিজ্ঞ শঙ্কর

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী শঙ্কর

গত এক দশকে বিজেপি-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হয়ে উঠেছে উত্তরবঙ্গ। গত কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি। এই কারণেই এবারও জয় আসবে বলে আত্মবিশ্বাসী শঙ্কর। তিনি নিজের জয়ের পাশাপাশি দলের ভালো ফলের বিষয়েও আশাবাদী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।