
Suvendu Adhikari: পূর্ব মেদিনীপুরে ১৬-তে ১৬ হবেই, হলদিয়ার মোদীর সামনে বড় দাবি শুভেন্দুর
এবার পূর্ব মেদিনীপুরের সব কটি আসনেই জিতবে বিজেপি। শুভেন্দু বলেন, 'গত লোকসভায় এখানে তিনটি লোকসভাতেই আমরা জিতেছিলাম, এবার বিধানসভায় ১৬টি-র মধ্যে ১৬টিতেই জিতব।
হলদিয়ার জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী বললেন, এবার পূর্ব মেদিনীপুরের সব কটি আসনেই জিতবে বিজেপি। শুভেন্দু বলেন, 'গত লোকসভায় এখানে তিনটি লোকসভাতেই আমরা জিতেছিলাম, এবার বিধানসভায় ১৬টি-র মধ্যে ১৬টিতেই জিতব। শুভেন্দুর এই কথা শুনে চওড়া হাসি দেখা যায় প্রধানমন্ত্রী মোদীর মুখে।