Brigade Parade Ground Rally: শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি-র (BJP) জনসভা ছিল। এই জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকরা এই জনসভায় যোগ দিতে আসেন। তাঁদের যাতায়াতের সময় একাধিক জায়গায় সংঘর্ষ, হামলার অভিযোগ উঠেছে।
KNOW
Siliguri News: কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) বিজেপি-র (BJP) জনসভা থেকে ফেরার পথে হামলার মুখে দলীয় কর্মী-সমর্থকরা। বিজেপি কর্মী-সমর্থকদের জন্য নির্দিষ্ট বিশেষ ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ উঠল রোহিঙ্গাদের বিরুদ্ধে। এই ঘটনায় শিলিগুড়িতে চাঞ্চল্য তৈরি হয়েছে। রেল লাইনের পাশে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে নিউ জলপাইগুড়ি স্টেশন ট্রেন ঢোকার মুখে আচমকা ইট-পাথর ছুড়ে মারার অভিযোগ উঠেছে। তারপরেই ট্রেন থামিয়ে পাল্টা বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা । এই ঘটনার বিষয়ে বিজেপি নেতা সুজিত পাল জানান, 'ব্রিগেড থেকে ট্রেনে ফেরার সময় শিলিগুড়ি জংশনে ঢোকার আগের মুহূর্তে রেল লাইনের পাশে অবস্থিত রোহিঙ্গা মুসলিম বস্তি থেকে ইট, পাথর ছুড়ে মারা হতে থাকে। এরপর আমরা ট্রেনটিকে থামিয়ে দিয়ে প্রতিবাদ করলে আক্রমণকারীরা সরে পড়ে।'
মহিলাদের প্রতি অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ তৃণমূল কাউন্সিলের
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি-কে পাল্টা আক্রমণ করে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পিন্টু ঘোষ বলেছেন, 'সকাল ১০টা বেজে ২৬ মিনিটে একটা ট্রেন আসছিল। ট্রেনটা হয়তো কলকাতা থেকে আসছিল। বিজেপি সমর্থকরা ব্রিগেড থেকে ফিরছিল। তারা জয় শ্রীরাম ধ্বনি দেয়। এখানে কিছু মহিলা দাঁড়িয়েছিল। বিজেপি সমর্থকরা মহিলাদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করে, গোপনাঙ্গ দেখায়। মহিলারা এর প্রতিবাদ করে। তারপর ঝগড়া লেগে যায়। এখানে ১০ মিনিটের মতো দাঁড়িয়েছিল ট্রেন। হাতাহাতি শুরু হয়। এখানকার একটা ছেলে প্রতিবাদ করায় ওকে তুলে নিয়ে যাচ্ছিল। মহিলারা ওকে ছিনিয়ে নেয়। বিজেপি অসভ্যতা করেছে। আমি এত বছর ধরে এখানে আছি, এর আগে কখনও এই ধরনের ঘটনা ঘটেনি।'
অনুপ্রবেশকারীদের নিয়ে শাসক দলকে তোপ প্রধানমন্ত্রীর
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকার ও শাসক দলকে তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুরা সংখ্যালঘু হয়ে গিয়েছেন। তাঁর এই বক্তব্যের পরদিনই সেই রোহিঙ্গাদের বিরুদ্ধে বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


