
Santu Pan BJP: বিজেপির সাংবাদিক প্রার্থী সন্তু পানের গাড়ি ভাঙচুর, তারকেশ্বরে তুলকালাম
তারকেশ্বরে বিজেপির সাংবাদিক প্রার্থী সন্তু পানের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। সন্তু পান নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা গাড়ি পার্কিংয়ের নাম করে ঝামেলা করে।
তারকেশ্বরে বিজেপির সাংবাদিক প্রার্থী সন্তু পানের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। সন্তু পান নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা গাড়ি পার্কিংয়ের নাম করে ঝামেলা করে। তার ভাড়া করা গাড়ি ভাঙচুর করা হয়। তারকেশ্বরে তৃণমূলের বিদায়ি বিধায়ক রমেন্দু সিনহারায়ের বিরুদ্ধে লড়ছেন বিজেপির সন্তু পান।