মাথা ও শরীর ভেসে যাচ্ছে রক্তে হুইল চেয়ারে বসে আছেন এক রোগী। গাড়িতে বসে কাতরাচ্ছেন আরও একজন অথচ তাঁদের সাহায্য করে হাসপাতালে ভর্তি করার কোনও চেষ্টা নেই কলকাতা পুলিশের। নিজেদের মধ্যেই মত্ত হয়ে আছেন দুই পুলিশ কর্মী।
মাথা ও শরীর ভেসে যাচ্ছে রক্তে হুইল চেয়ারে বসে আছেন এক রোগী। গাড়িতে বসে কাতরাচ্ছেন আরও একজন অথচ তাঁদের সাহায্য করে হাসপাতালে ভর্তি করার কোনও চেষ্টা নেই কলকাতা পুলিশের। নিজেদের মধ্যেই মত্ত হয়ে আছেন দুই পুলিশ কর্মী।
প্রথমে অনুনয় করে লাভ না পাওয়ায় শেষে ফেসবুক লাইভ করতে বাধ্য হলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর প্রিয়াঙ্কা তপাদার। রোগীদের এমার্জেন্সি কেয়ারে ভর্তি করতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী গৌরব। কিন্তু মিলল না সঠিক পরিষেবা। শুধু তাই নয়, দেওয়া হল না এমার্জেন্সি চিকিৎসা করেও। বাধ্য হয়ে রোগী নিয়ে অন্য হাসপাতালে স্থানান্তর করার পরিকল্পনা করতে শোনা গেল ভিডিওতেই।
সরকার বদলেছে তাও কোথাও যেন খামতি থেকে যাচ্ছে পুলিশি পরিষেবায় এমনই প্রতিচ্ছবি ধরা দিচ্ছে এই ঘটনার মাধ্যমে। দুই পলিশকর্মী উপস্থিত থাকার পরেও কেন দুই রোগীকে নিয়ে নাজেহাল হতে হল তা নিয়েই তুমুল সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে।
এত ভয়ঙ্কর পরিস্থিতিতেও কীভাবে এত নির্লিপ্ত থাকলেন দুই পুলিশকর্মী? এমনও মন্তব্য ভেসে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও শেয়ার করা মাত্রই নিন্দার ঝড় শহর জুড়ে।
পরে অবশ্য দুই রোগীকে নিয়ে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গৌরব। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানান, “দুজনকে পিজি হাসপাতালে নিয়ে এসেছি। চিকিৎসা হয়েছে।বাঘাজাতীন হাসপাতাল এর ডক্টর চিকিৎসা করবেন না জানিয়েছিলেন , পুলিশ কোনও রকম সাহায্য করেনি। যা বুঝলাম , হাসপাতালের অবস্থা ভালো না। আর কেউ সাহায্য করার মানসিকতায় ও থাকে না।”












