Breaking News: পুলিশের বাধার পরেও মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পদ্মপুকুর এলাকায়। এর জেরে দীর্ঘ সময় সিআইটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়।
Breaking News: গ্রেফতার কুণাল ঘোষ! পুলিসের হাতে আটক তৃণমূল নেতা। NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে 'কালীঘাট তৃণমূল'-এর ডাকা মিছিলকে ঘিরে শনিবার কলকাতায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। আদালতের অনুমতি ছাড়াই জমায়েতের অভিযোগে পুলিশ তৃণমূল নেতা ও বিধায়ক কুণাল ঘোষকে গ্রেফতার করে। একইসঙ্গে বৈশ্বানর চট্টোপাধ্যায়কেও পুলিশ আটক করে।
পুলিশের দাবি, কলকাতা হাইকোর্ট এই মিছিলের অনুমতি দেয়নি। তাই আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ জমায়েতে বাধা দেয়। পুলিশ আধিকারিকরা আন্দোলনকারীদের স্পষ্ট জানিয়ে দেন, আদালতের অনুমতি না থাকায় এই জমায়েত করা যাবে না।
পুলিশের বাধার পরেও মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পদ্মপুকুর এলাকায়। এর জেরে দীর্ঘ সময় সিআইটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সাংসদ ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন-সহ দলের একাধিক নেতা-কর্মী। তাঁদের উপস্থিতিতেই দলীয় সমর্থকদের জমায়েত ঘিরে উত্তেজনা আরও বাড়ে।
উল্লেখযোগ্যভাবে, মিছিলের অনুমতি চেয়ে 'কালীঘাট তৃণমূল'-এর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন করা হলেও তা খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের পর্যবেক্ষণ ছিল, আগের দিনের ছাত্র আন্দোলনের ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে এই মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়।
হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও মিছিল করার সিদ্ধান্তে অনড় ছিল 'কালীঘাট তৃণমূল'। এরপরই পুলিশ হস্তক্ষেপ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুণাল ঘোষ-সহ কয়েকজনকে গ্রেফতার করে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
