MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • DA News: ২৫% বকেয়া ডিএ পেলে, প্রত্যেক সরকারি কর্মী কত টাকা করে পাবেন? হিসাব দেখুন

DA News: ২৫% বকেয়া ডিএ পেলে, প্রত্যেক সরকারি কর্মী কত টাকা করে পাবেন? হিসাব দেখুন

DA News: মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ২৫ শতাংশ করে বকেয়া ডিএ (Dearness Allowance) মিটিয়ে দিলে কত টাকা করে পাবেন এক একজন সরকারি কর্মী? এই প্রতিবেদনে রইল তার পূর্ণাঙ্গ হিসেব। গ্রুপ হিসেবে টাকা কত বাড়বে, সেই হিসেবও জেনে নিন।

4 Min read
Author : Parna Sengupta
Published : Feb 11 2026, 02:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114
Image Credit : Asianet News

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ ১০ বছরের প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা ডিএ মামলা (DA Arrears) নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় এসেছে। গত ৫ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শীর্ষ আদালত বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে কড়া নির্দেশ প্রদান করেছে।

214
Image Credit : stockPhoto

বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছেন যে, কর্মীদের প্রাপ্য অধিকার নিয়ে আর কোনো টালবাহানা সহ্য করা হবে না। আদালত শুধু রায়দান করেই ছেড়ে দেননি, বকেয়া টাকা কিভাবে মেটানো হবে, তারও নির্দিষ্ট নীতিমালা উল্লেখ করা হয়েছে। এই প্রতিবেদন থেকে জেনে নিন:

Related Articles

Related image1
DA News: নবান্নের ঘাড়ে ১০,৪০০ কোটির বোঝা! বকেয়া DA ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার?
314
Image Credit : Gemini

DA Arrears: ২৫% DA দিলে কর্মীরা কত টাকা পাবেন?

সুপ্রিম কোর্ট তো বকেয়া ডিএ (DA Arrears) পরিশোধ করার নির্দেশ দিয়েছে। তবে রাজ্য সরকার ২৫% ডিএ এই সময়ের মধ্যে পরিশোধ করবে কিনা, বা কিভাবে পরিশোধ করবে, কি কি আইনি পদক্ষেপ রয়েছে, এই নিয়ে ইতিমধ্যেই আইনি পরামর্শ শুরু করেছেন।

414
Image Credit : Social Media

বছরের পর বছর ধরে চলা এই আইনি লড়াইয়ে আদালতের এই সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মীদের মনে নতুন করে আশার আলো সঞ্চার করেছে। তবে কর্মীদের একাংশের মধ্যে আশংকা ও রয়েছে, যে রাজ্য সরকার আদৌ ডিএ দেবে, নাকি ফের আদালতে রিভিউ করবে।

514
Image Credit : Getty

বকেয়া ডিএ মিটিয়ে দিতে সুপ্রিম কোর্টের সময়সীমা

সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে অত্যন্ত গুরুত্বের সাথে জানিয়েছে যে, মহার্ঘ ভাতা কোনো দয়ার দান বা অনুদান নয়, বরং এটি কর্মচারীদের আইনি অধিকার। মূল্যবৃদ্ধির বাজারে জীবনযাত্রার মান বজায় রাখতে এই ভাতার প্রয়োজনীয়তা অস্বীকার করার কোনো উপায় নেই বলে আদালত অভিমত প্রকাশ করেছে।

614
Image Credit : stockPhoto

রাজ্য সরকার আর্থিক সংকটের যুক্তি খাড়া করলেও আদালত তা গ্রহণ করেনি এবং আগামী ৩১শে মার্চ ২০২৬-এর মধ্যে ২৫ শতাংশ বকেয়া মেটানোর সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। আদালতের এই কড়া মনোভাবে রাজ্য প্রশাসনের ওপর চাপ যেমন বেড়েছে, তেমনই কর্মচারীরা তাদের লড়াইয়ের প্রাথমিক জয় হিসেবে একে দেখছেন। এই সময়ের মধ্যে টাকা না মেটানো হলে আদালত কড়া পদক্ষেপ নিতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

714
Image Credit : stockPhoto

ডিএ জট কাটাতে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন

বাকি ৭৫ শতাংশ বকেয়া অর্থ কীভাবে এবং কতদিনের মধ্যে মিটিয়ে দেওয়া সম্ভব, তা খতিয়ে দেখতে আদালত একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে এই কমিটিতে আরও রয়েছেন বিচারপতি তিলক সিং চৌহান এবং বিচারপতি গৌতম মাঘুরিয়া।

814
Image Credit : stockPhoto

এই বিশেষ কমিটি রাজ্যের বর্তমান কোষাগারের অবস্থা এবং কর্মচারীদের মোট পাওনার পরিমাণ পর্যালোচনা করে একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করবে। আগামী ৬ই মার্চের মধ্যে এই কমিটিকে তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। মূলত একটি স্থায়ী সমাধানের পথ খুঁজতেই এই নিরপেক্ষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

914
Image Credit : Asianet News

রাজ্য সরকারের অবস্থান ও আইনি জটিলতা

রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছিল যে, একসাথে এত বিপুল পরিমাণ বকেয়া মেটানো বর্তমান আর্থিক পরিস্থিতিতে প্রায় অসম্ভব। সরকারের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে, ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে এই খাতে বড় কোনো আলাদা বরাদ্দ রাখা হয়নি যা দিয়ে এই দাবি মেটানো যায়।

1014
Image Credit : Asianet News

প্রত্যেকে কত টাকা বকেয়া ডিএ পেতে পারেন?

প্রসঙ্গত এই বকেয়া ডিএ মামলা এপ্রিল ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত প্রদেয় বেতনের সঙ্গে সম্পর্কিত। সুতরাং এই সময়ের মধ্যে যে সমস্ত কর্মীরা যে কয় মাস বেতন পেয়েছেন, তারা প্রত্যেক মাসের বকেয়া (DA Arrears) পাবেন। অর্থাৎ কেউ পূর্ণ সময়ে চাকরি করলে পুরো বকেয়া পাবেন। অর্ধেক সময় করলে অর্ধেক বকেয়া পাবেন।

1114
Image Credit : Facebook

প্রতিটি মাসের বকেয়া ডিএ যোগ করেই মোট বকেয়া নির্ধারণ করতে হবে। উদাহরন স্বরূপ, যদি কোনও কর্মচারীর ২০০৮ সালে ২০,০০০ টাকা বেতন হয়ে থাকে, তাহলে হিসাব অনুযায়ী সে ২০১৯ সাল পর্যন্ত প্রায় ১১ লাখ টাকা ডিএ পাবেন। তবে যেহেতু শীর্ষ আদালত আপাতত ২৫ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে, তাই সেই হিসাব অনুযায়ী আপাতত তিনি পৌনে ৩ লাখ টাকা বকেয়া ডিএ পেতে পারেন।

1214
Image Credit : Social Media

১০০% বকেয়া ডিএ এর সম্ভাব্য পরিমাণ

গ্রুপ ডি কর্মী – প্রায় ৪ লক্ষ টাকা

গ্রুপ সি কর্মী – প্রায় ৬ লক্ষ টাকা

গ্রুপ বি কর্মী – প্রায় ৮ লক্ষ টাকা

গ্রুপ এ কর্মী – প্রায় ১০ লক্ষ টাকা

1314
Image Credit : stockPhoto

২৫% বকেয়া ডিএ এর সম্ভাব্য পরিমাণ

গ্রুপ ডি কর্মী – প্রায় ১ থেকে ১.১৫ লক্ষ টাকা

গ্রুপ সি কর্মী – প্রায় ২ লক্ষ টাকা

গ্রুপ বি কর্মী – প্রায় ২.৫ থেকে ৩ লক্ষ টাকা

গ্রুপ এ কর্মী – প্রায় ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা।

1414
Image Credit : Asianet News

পরবর্তী শুনানি ও রাজ্যজুড়ে আন্দোলনের আবহ

ডিএ মামলা নিয়ে পরবর্তী চূড়ান্ত শুনানি আগামী ১৫ই এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই দিন বিশেষজ্ঞ কমিটির জমা দেওয়া চূড়ান্ত রিপোর্ট এবং রাজ্য সরকারের দেওয়া স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর ঘোষণাকে ‘ভাঁওতাবাজি’ বলে কটাক্ষ শুভেন্দুর! বলে দিলেন চরম কথা
Recommended image2
Now Playing
Humayun Kabir: মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের সূচনা! ক্যামেরার সামনে কী বললেন হুমায়ুন?
Recommended image3
Lakshmir Bhandar: এই কাগজ জমা না দিলে পরের মাস থেকেে বাতিল হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট! আর ঢুকবে না ১৫০০ টাকা
Recommended image4
লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে? পেমেন্ট নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার
Recommended image5
'গুটখার খরচ তো দিদিই দেবেন' 'যুব সাথী' দেখিয়ে ভোট টানার প্ল্যান TMC নেতার
Related Stories
Recommended image1
DA News: নবান্নের ঘাড়ে ১০,৪০০ কোটির বোঝা! বকেয়া DA ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved