
Egra: স্ট্রং রুমে প্রার্থী? এগরায় রণক্ষেত্র, TMC-র অভিযোগের পাল্টা BJP-র
পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে স্ট্রং রুমের সামনে ব্যাপক উত্তেজনা ছড়াল। এগরা থানার আইসি (IC)-সুশান্ত চট্টপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন পটাশপুর বিধানসভার তৃণমূল প্রার্থী পীযুষকান্তি পন্ডা ও তাঁর সমর্থকরা।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে স্ট্রং রুমের সামনে ব্যাপক উত্তেজনা ছড়াল। এগরা থানার আইসি (IC)-সুশান্ত চট্টপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন পটাশপুর বিধানসভার তৃণমূল প্রার্থী পীযুষকান্তি পন্ডা ও তাঁর সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছাতে হয় মহকুমা শাসক ও কেন্দ্রীয় বাহিনীকে। তৃণমূল প্রার্থী পীযুষকান্তি পন্ডার অভিযোগ, এগরা থানার আইসি সম্পূর্ণ বেআইনিভাবে পটাশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতিকে স্ট্রং রুমের ভেতরে নিয়ে যান। অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।