MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike
MMSBY Application Process
8th Pay Commission
Dearness Allowances Increase
iPhone 18 Pro Max
CAA New Order
SBI RD Scheme
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
Gold Price in Kolkata
  • Home
  • West Bengal
  • Chandranath Murder: টানা ৭ দিন রেইকি! তারপরই 'সুপারি কিলার' গুলিতে ঝাঁঝরা করে চন্দ্রনাথ রথকে

Chandranath Murder: টানা ৭ দিন রেইকি! তারপরই 'সুপারি কিলার' গুলিতে ঝাঁঝরা করে চন্দ্রনাথ রথকে

Chandranath Rath Murder Mystery: কী করে চন্দ্রনাথ রথকে হত্যা করা হয়েছে? কারা হত্যা করেছে? এজাতীয় প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। সূত্রের খবর ৭ দিন রেইকি করেই খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : May 07 2026, 04:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ময়নাতদন্ত শেষ
Image Credit : X

ময়নাতদন্ত শেষ

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ-এর ময়নাতদন্ত শেষ। বারাসত হাসপাতালের মর্গ থেকে দেহ নিয়ে যাওয়া হচ্ছে তাঁর চন্ডীপুরের বাড়িতে। হাসপাতালের বাইরে ভিড় করে রয়েছেন বিজেপির নেতা আর কর্মীরা। রয়েছেন সাধারণ মানুষও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
শুভেন্দুর আপেক্ষ
Image Credit : X

শুভেন্দুর আপেক্ষ

দীর্ঘদিনের শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। নন্দীগ্রাম এলাকায় বাড়ি। তবে কাজের সুবিধের জন্য থাকতেন মধ্যমগ্রামের ফ্ল্যাটে। গতকাল, বুধবার রাতে নিজের ফ্ল্যাটে যাওয়ার সময়ই তাঁর গাড়ি থামিয়ে গুলি করে খুন করা হয়। যা নিয়ে রীতিমত আক্ষেপ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'ভবানীপুর না জিতলে হয়তো চন্দ্রনাথকে হত্যা করা হত না।'

Related Articles

Related image1
WEST BENGAL CM: মমতাকে ২ বার হারিয়ে মুখ্যমন্ত্রীর দৌড়়ে সবথেকে এগিয়ে শুভেন্দু, রইল সম্ভাব্য মন্ত্রীদের নাম
Related image2
Owaisi: 'মুসলিমদের নাগরিক ভাবেনি তৃণমূল, শুধু ভোটব্যাঙ্ক করেছে', বিস্ফোরক ওয়াইসি
310
চন্দ্রনাথ খুন
Image Credit : X

চন্দ্রনাথ খুন

বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের গোহাড়িয়ায় বাইকে এসে চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি চন্দ্রনাথের হৃৎপিণ্ড এফোঁড়ওফোঁড় করে দিয়ে চলে যায়। তাঁর পেটে আর মাথাতেও গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন চন্দ্রনাথের গাড়ির ড্রাইভার বুদ্ধদেব বেরা। তাকে ভর্তি করা হয়েছে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে।

410
খুনি কারা?
Image Credit : X

খুনি কারা?

চন্দ্রনাথ রথের খুনি কারা? এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। প্রাথমিক অনুমান ভিনরাজ্য থেকে ভাড়টে খুন নিয়ে এসেই খুন করা করা হয়েছিল চন্দ্রনাথকে। এটি কোনও সুপারি কিলারের কাজ বলেও প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

510
সিট গঠন
Image Credit : X

সিট গঠন

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তের জন্য এসটিএফ, সিআইডি,আইবি-কে নিয়ে তৈরি হয়েছে সিট। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সিসিটিভি ফুটেজ। ঘটনাস্থল অর্থাৎ ক্রাইম সিন সিল করে রাখা হয়েছে। সেখানেও পুলিশ পাহারায় রয়েছে।

610
৭ দিন রেইকি
Image Credit : X

৭ দিন রেইকি

পুলিশের প্রাথমিক অনুমান চন্দ্রনাথ রথের গতিবিধি গত সাত দিন ধরেই রেইকি করেছিল আততায়ী। তারপরই তাঁকে হত্যার পরিকল্পনা করে। ভিন রাজ্য থেকে আসা সুপারি কিলার চন্দ্রনাথের অজান্তেই তাঁর পিছু নিয়েছিল। শেষপর্যন্ত গতকাল রাতে বৃষ্টিভেজা রাতেই চন্দ্রনাথকে খুন করা হয়।

710
খুনি ফেরার
Image Credit : X

খুনি ফেরার

তদন্তকারীদের প্রাথমিক অনুমান ভিন রাজ্য থেকে আসা আততায়ী খুন করেই দমদম বিমানবন্দর দিয়ে বিমানে করে পালাতে পারে। আর সেই কারণেই বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

810
আততায়ী সনাক্ত
Image Credit : X

আততায়ী সনাক্ত

প্রাথমিক তদন্তে উঠে এসেছে প্রায় সাত দিন বা এক সপ্তাহ ধরেই চন্দ্রনাথ রথের গতিবিধি অনুসরণ করেছিল আততায়ীরা। তাঁর প্রতি দিনের কার্যকলাপের ওপর নজর রাখত। আর সেই কারণে চন্দ্রনাথের গাড়ি সাধারণ যে যে রাস্তা দিয়ে চলাফেরা করত সেগুলির সিসিটিভি খতিয়ে দেখে আততায়ীদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

910
হামলায় ব্যবহৃত গাড়িটি ভুয়ো
Image Credit : X

হামলায় ব্যবহৃত গাড়িটি ভুয়ো

পুলিশ সূত্রে খবর হামলায় যে গাড়িটি ব্যবহার করা হয়েছে সেটি ভুয়ো। আসল গাড়ি রয়েছে শিলিগুড়িতে। গাড়ির মালিক পুলিশকে জানিয়েছে, বিজ্ঞাপন দিয়েছিলেন গাড়ি বিক্রির জন্য। সেখান থেকেই নম্বরটি পেয়েছে।

1010
চন্দ্রনাথের পেশা
Image Credit : X

চন্দ্রনাথের পেশা

চন্দ্রনাথ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। তিনি শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক ছিলেন। তিনি প্রাক্তন সেনা কর্মী। তাই শুভেন্দু তাঁর মৃত্যুতে আক্ষেপ করে জানিয়েছেন, তিনি ভবানীপুর না জিতলে চন্দ্রনাথ খুন হতো না। তিনি আরও বলেন, শুভেন্দু আরও বলেন, ‘চন্দ্রনাথের অপরাধের কোনও ইতিহাস নেই। ও সরাসরি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিল না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সহায়ক হওয়ার জন্যই ওকে খুন করা হয়েছে।’ তবে চন্দ্রনাথের হত্যাকারীদের সাজা দেওয়া হবে বলেও জানিয়েছেন শুভেন্দু।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
অপরাধের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Panchayat DA Hike: পঞ্চায়েত কর্মীদের DA বাড়াল সরকার, কত শতাংশ-কবে থেকে কার্যকর?
Recommended image2
Now Playing
অন্নপূর্ণা ভান্ডরের টাকা না পাওয়ায় চোখের জলে জেলায় জেলায় তুমুল বিক্ষোভ!
Recommended image3
Now Playing
Annapurna Bhandar: ‘এরা চোর চোর চোর!’ টাকা না পাওয়ার ক্ষোভে BJP সরকারকেই তুলোধোনা
Recommended image4
Now Playing
‘চিকেন নেকের সুরক্ষার জন্য বাংলায় বিজেপি সরকার দরকার ছিল’, বড় মন্তব্য অমিত শাহের
Recommended image5
Now Playing
Annapurna Yojana Agitation: 'দাদার টাকা চাইনা, আমরা দিদিকে চাই!' অন্নপূর্ণার টাকা না পেয়ে একি কথা মহিলাদের!
Related Stories
Recommended image1
WEST BENGAL CM: মমতাকে ২ বার হারিয়ে মুখ্যমন্ত্রীর দৌড়়ে সবথেকে এগিয়ে শুভেন্দু, রইল সম্ভাব্য মন্ত্রীদের নাম
Recommended image2
Owaisi: 'মুসলিমদের নাগরিক ভাবেনি তৃণমূল, শুধু ভোটব্যাঙ্ক করেছে', বিস্ফোরক ওয়াইসি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved