CM Suvendu Adhikari: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে পরের বছর, রাজ্যবাসীর সামনে পরীক্ষায় বসবেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। আর সেই পরীক্ষায় পূর্ণমান হচ্ছে ১০ এবং তিনি দশে একেবারে দশই পেতে চান। ৯ পেলেও রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে নেবেন বলে জানালেন শুভেন্দু।

CM Suvendu Adhikari: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে পরের বছর, রাজ্যবাসীর সামনে পরীক্ষায় বসবেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। আর সেই পরীক্ষায় পূর্ণমান হচ্ছে ১০ এবং তিনি দশে একেবারে দশই পেতে চান। ৯ পেলেও রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে নেবেন বলে জানালেন শুভেন্দু। রাজ্যের বুকে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে সোমবার, মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন পুরুলিয়াতে। সেখানে জোড়়া কর্মসূচি ছিল তাঁর। মানবাজার এবং রঘুনাথপুরে যান শুভেন্দু অধিকারী। আর এই দুই জায়গাতেই গত তিন মাসে তাঁর সরকারের নানা উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন তিনি (West Bengal CM Suvendu Adhikari)।

সরকারের ১০০ দিনের পূর্তি উপলক্ষ্যে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

নির্মল ঘোষের গ্রেফতারি থেকে অভয়ার বিচার,বড় কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মানবাজারে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আগামী ২০২৭ সালের ৯ই মে, আমার মুখ্যমন্ত্রিত্বের এক বছর পূর্ণ হবে। সেইদিন আমি আপনাদের সামনে পরীক্ষায় বসব। সেই পরীক্ষায় আপনারা নম্বর দেবেন আমাকে। আমি যদি দশের মধ্যে নয়-ও পাই, তাহলেও আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব। কারণ, না! আমি পারলাম না’। তবে আপনারাই বলবেন, ‘না, ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে, সঠিক দলকে (ভোট) দিয়েছি। বিশ্বাস এবং ভরসা রাখুন। সময় দিন। কেন্দ্র এবং রাজ্য মিলে আপনাদের কল্যাণার্থে কাজ করে যাব।’’

প্রসঙ্গত, মানবাজার থেকে একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলকে নিশানা করে তিনি জানান, ‘‘আগের সরকার যাদেরকে অবৈধভাবে ওবিসি সার্টিফিকেট বানিয়ে দিয়েছিল, সেগুলি সব বাতিল করে দিয়েছি। এবার দেখবেন কীভাবে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা হয় চাকরিতে। কারণ, মেধার ভিত্তিতে হবে পুরোটা।’’ আগামী বছরের ৩১ মার্চের মধ্যে পুলিশ এবং শিক্ষক মিলিয়ে এক লক্ষের কাছাকাছি সরকারি চাকরিতে নিয়োগ হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে, আবাস যোজনা প্রকল্পে আরও ৩০ লক্ষ বাড়ি তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি।

মমতাকে মেরে ফেলার চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী, হালিশহরে বিস্ফোরক দাবি কল্যাণের

কী জানালেন শুভেন্দু অধিকারী?

পাশাপাশি তাঁর কথায়, ‘‘আমাদের সরকারের বেশিদিন হয়নি। তবে এই অল্প দিনের মধ্যেই আমরা অগ্রাধিকার দিয়েছি রাষ্ট্রীয় সুরক্ষাকে। সীমান্তে বেড়া না থাকায় হু-হু করে অনুপ্রবেশকারীরা ঢুকতে শুরু করেছিল। ১০০ দিনের মধ্যে বিএসএফ-কে জমি হস্তান্তর করা একটা বড় সাফল্য।’’ তিনি আরও জানান, সাংবিধানিক কর্তব্য হিসেবে জনগণনার কাজ চালু হয়েছে এই রাজ্যে। শুভেন্দু বলেন, সদ্য চালু হওয়া আয়ুষ্মান ভারত প্রকল্পের কথাও। আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি, মিড ডে মিল এবং অঙ্গনওয়াড়ি প্রকল্পে সরকারি অর্থ বরাদ্দ বৃদ্ধির কথাও শোনা গেছে তাঁর মুখে। অন্যদিকে, কলকাতার পর পুরুলিয়া জেলাতেও মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।