MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • CM List of West Bengal: বাংলার মসনদে বঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী থেকে শুভেন্দু অধিকারী পর্যন্ত! কারা কারা ছিলেন এই দায়িত্বে

CM List of West Bengal: বাংলার মসনদে বঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী থেকে শুভেন্দু অধিকারী পর্যন্ত! কারা কারা ছিলেন এই দায়িত্বে

CM List of West Bengal: বঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ড. প্রফুল্লচন্দ্র ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী পর্যন্ত মুখ্যমন্ত্রীদের একটি বিস্তারিত তালিকা। এতে প্রতিটি মুখ্যমন্ত্রীর কার্যকাল, রাজনৈতিক দল এবং তাদের শাসনের উল্লেখযোগ্য দিক তুলে ধরা হয়েছে।

4 Min read
Author : Deblina Dey
| Updated : May 09 2026, 04:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
ড.প্রফুল্লচন্দ্র ঘোষ
Image Credit : Asianet News

ড.প্রফুল্লচন্দ্র ঘোষ

১) ড.প্রফুল্লচন্দ্র ঘোষ ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী যিনি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির ঢাকা জেলার মালিকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা পূর্ণচন্দ্র ঘোষ ছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষক। তিনি স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। মোট দুবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। ৩ জুলাই, ১৯৪৭ থেকে ২২ জানুয়ারি, ১৯৪৭ পর্যন্ত ছিলেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211
ড.বিধানচন্দ্র রায়
Image Credit : Social Media

ড.বিধানচন্দ্র রায়

২) ড.বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। ১৯৪৮ খ্রিস্টাব্দ থেকে মৃত্যু অবধি তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন। চিকিৎসক হিসেবেও তার বিশেষ খ্যাতি ছিল। ১৯১১ খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড থেকে এমআরসিপি এবং এফআরসিএস উপাধি অর্জন করার পর কলকাতার ক্যাম্পবেল মেডিক্যাল স্কুলে (বর্তমানে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ) শিক্ষকতা ও চিকিৎসা পেশা শুরু করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য, রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন এবং আমেরিকান সোসাইটি অফ চেস্ট ফিজিশিয়ানের ফেলো হিসাবে নির্বাচিত হন। ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে ২৩ জানুয়ারি, ১৯৪৮ থেকে ২৫ জানুয়ারি, ১৯৫০ তিনি বঙ্গের মুখ্যমন্ত্রী পদে ছিলেন।

Related Articles

Related image1
Now Playing
বাংলার মসনদে এবার কে? কত আসন পাচ্ছে বিজেপি? জানালেন দিলীপ | Dilip Ghosh | Election Result | BJP
Related image2
Mamata Banerjee: বাংলার মসনদে নজিরবিহীন নাটক মমতার! নেপথ্যে কি ‘ডিপ স্টেট’-এর চক্রান্ত?
311
প্রফুল্লচন্দ্র সেন
Image Credit : Getty

প্রফুল্লচন্দ্র সেন

৩) প্রফুল্লচন্দ্র সেন একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদি নেতা। তিনি পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। তার জন্ম বর্তমান বাংলাদেশের খুলনা জেলার সেনহাটির এক বৈদ্যব্রাহ্মণ পরিবারে। তার পিতার নাম ছিল গোপালচন্দ্র সেন। পিতার কর্মস্থান বিহারেই তার স্কুলজীবন কাটে। দেওঘরের আর কে মিত্র ইন্সটীটিউশন থেকে ম্যাট্রিক ও কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে, ১৯১৮ সালে অনার্স নিয়ে বিএসসি পাশ করেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে ৯ জুলাই, ১৯৬২ থেকে ২৮ ফেব্রুয়ারি, ১৯৬৭ পর্যন্ত মোট ৪ বছর, ২৩৪ দিন বঙ্গের মুখ্যমন্ত্রী পদে ছিলেন।

411
অজয় কুমার মুখোপাধ্যায়
Image Credit : Getty

অজয় কুমার মুখোপাধ্যায়

৪) অজয় কুমার মুখোপাধ্যায় ছিলেন ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী তথা পশ্চিমবঙ্গের চতুর্থ মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারির আগে তিনি ছিলেন তমলুক থেকে আরও একজন, বাংলার মুখ্যন্ত্রী। ১৯৬৩ সালে প্রথম বিধানসভা সদস্য ও সেচমন্ত্রী হন তিনি। মন্ত্রীত্ব ত্যাগ করে কংগ্রেস সংগঠন গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করেছিলেন। ১৯৬৪ সালে প্রদেশ কংগ্রেস সভাপতি হন। পরে তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং  দুইবার যুক্তফ্রন্ট সরকার পরিচালনা করেন। ১ মার্চ, ১৯৬৭ থেকে ২১ নভেম্বর, ১৯৬৭ পর্যন্ত মোট ২৬৫ দিন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ছিলেন।

511
ড.প্রফুল্লচন্দ্র ঘোষ
Image Credit : Getty

ড.প্রফুল্লচন্দ্র ঘোষ

৫) ড.প্রফুল্লচন্দ্র ঘোষ একজন বাঙালি রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী যিনি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির ঢাকা জেলার মালিকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা পূর্ণচন্দ্র ঘোষ ছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষক। তিনি স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর তিনি প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে ২১ নভেম্বর, ১৯৬৭ থেকে ১৯ ফেব্রুয়ারি, ১৯৬৮ পর্যম্ত, মোট: ২৫০ দিন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ছিলেন।

611
অজয় কুমার মুখোপাধ্যায়
Image Credit : our own

অজয় কুমার মুখোপাধ্যায়

৬) চতুর্থবারের পর আবারও অজয় কুমার মুখোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী তথা পশ্চিমবঙ্গের ষষ্ঠ মুখ্যমন্ত্রী পদে বসেন। এই সময়কালে তিনি ২৫ ফেব্রুয়ারি, ১৯৬৯ থেকে ১৬ মার্চ, ১৯৭০ পর্যন্ত মোট ১ বছর, ১৯ দিন এই পদে ছিলেন।

711
সিদ্ধার্থশঙ্কর রায়
Image Credit : Wikipedia

সিদ্ধার্থশঙ্কর রায়

৭) সিদ্ধার্থশঙ্কর রায় একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যও ছিলেন। সেই সঙ্গে তিনি ছিলেন একজন খ্যাতনামা ব্যারিস্টার, পাঞ্জাবের প্রাক্তন রাজ্যপাল ও ভারতের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্বও সামলেছেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে ২০ মার্চ, ১৯৭২ থেকে ৩০ এপ্রিল, ১৯৭৭ পর্যন্ত মোট ৫ বছর, ৪১ দিন সপ্তম বিধানসভা (১৯৭২–৭৭), তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদের দায়িত্বে ছিলেন।

811
জ্যোতি বসু
Image Credit : Getty

জ্যোতি বসু

৮) জ্যোতি বসু ছিলেন একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ। তিনি সিপিআই (এম) দলের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রথম পলিটব্যুরোর একজন সদস্য। ১৯৭৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত একটানা তেইশ বছর জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন তার জীবদ্দশায় ভারতের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী। এছাড়াও ১৯৬৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি সিপিআই(এম) দলের পলিটব্যুরো সদস্য ছিলেন। দশম বিধানসভা (১৯৮৭–৯১) ৩০ মার্চ, ১৯৮৭ থেকে ৫ নভেম্বর, ২০০০ পর্যন্ত তিনি ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

911
বুদ্ধদেব ভট্টাচার্য
Image Credit : Asianet News

বুদ্ধদেব ভট্টাচার্য

৯) বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিটব্যুরোর প্রাক্তন সদস্য। তিনি ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ৫ দশকেরও বেশি রাজনৈতিক কর্মজীবনে, তিনি তার শাসনামলে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর সিনিয়র নেতাদের একজন হয়ে ওঠেন। তিনি ২০১১ সালের নির্বাচনে হেরে যান। যার ফলে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের পতন ঘটে, যা বিশ্বের দীর্ঘতম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকার। ৬ নভেম্বর, ২০০০ সাল থেকে ১৩ মে ২০১১ সাল পর্যন্ত তিনি বাংলার মুখ্যমন্ত্রীর পদে ছিলেন।

1011
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit : X.com

মমতা বন্দ্যোপাধ্যায়

১০) মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন (২০১১-২০২৬) এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা-সভানেত্রী। তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ভূমি ও ভূমিসংস্কার, তথ্য ও সংস্কৃতি, পর্বতাঞ্চল বিষয়ক, কৃষি, বিদ্যুৎ, কর্মী ও প্রশাসনিক সংস্কার, সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা ও মুসলিম জনগোষ্ঠী পালন বিভাগেরও ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন।

1111
শুভেন্দু অধিকারী
Image Credit : X

শুভেন্দু অধিকারী

১১) শুভেন্দু অধিকারী একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি ভারতীয় জনতা পার্টির সদস্য। তিনি ২০২১ সাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করছেন। এছাড়াও, তিনি ২০২১ সাল থেকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন নন্দীগ্রাম কেন্দ্র এবং ভবানীপুর কেন্দ্র দুটিতেই জয়ী হন। ভবানীপুর কেন্দ্রে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে পরাজিত করেন। ৯ মে ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে অধিকারী শপথ গ্রহণ করেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suvendu Adhikari: কাউন্সিলর থেকে মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী সম্পর্কে ১০ তথ্য না জানলেই নয়
Recommended image2
Weather: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, প্রবল ঝড়বৃষ্টি হবে এই জেলাগুলিতে, কবে থেকে?
Recommended image3
Dr Ashok Lahiri: দায়িত্ব সামলেছেন বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবে, এবার নীতি আয়োগের মাথায় ডঃ অশোক লাহিড়ী
Recommended image4
Now Playing
Malda News: ‘লুকিয়ে এসে ভোট দিয়েছিলাম…!’ বিজেপি ক্ষমতায় আসতেই ভয় কাটিয়ে বাড়ি ফিরল পরিবার
Recommended image5
Now Playing
Suvendu Adhikari CM: শপথের পর কেন বার বার কবিগুরুর কথা বললেন শুভেন্দু? কী ইঙ্গিত দিলেন তিনি?
Related Stories
Recommended image1
Now Playing
বাংলার মসনদে এবার কে? কত আসন পাচ্ছে বিজেপি? জানালেন দিলীপ | Dilip Ghosh | Election Result | BJP
Recommended image2
Mamata Banerjee: বাংলার মসনদে নজিরবিহীন নাটক মমতার! নেপথ্যে কি ‘ডিপ স্টেট’-এর চক্রান্ত?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved