MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kanyaratna: ছাত্রীরা পাবেন ২০০০ টাকা, উচ্চশিক্ষায় ৫০ হাজার, কন্যারত্ন দিবসে ঘোষণা শুভেন্দুর

Kanyaratna: ছাত্রীরা পাবেন ২০০০ টাকা, উচ্চশিক্ষায় ৫০ হাজার, কন্যারত্ন দিবসে ঘোষণা শুভেন্দুর

শুক্রবার পালিত হল কন্যারত্ন দিবস। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং মন্ত্রী মালতী রাভা রায়। অনুষ্ঠানে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Aug 14 2026, 05:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : X

ধনধান্য স্টেডিয়ামে শুক্রবার পালিত হল কন্যারত্ন দিবস। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং মন্ত্রী মালতী রাভা রায়। অনুষ্ঠান থেকে নারী শিক্ষা, উচ্চশিক্ষা এবং ছাত্রীদের আর্থিক সহায়তা নিয়ে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিদ্যাসাগরের ভাবনায় নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সরকার অঙ্গীকারবদ্ধ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : ANI

মুখ্যমন্ত্রীর দাবি, কর্মসংস্থানে মহিলাদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নারী শিক্ষা, মহিলা কলেজ এবং উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ে বিভিন্ন আর্থিক ব্যবস্থা রাখা হয়েছে। কোনও ছাত্রী যাতে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য না হন, সেদিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

36
Image Credit : CHATGPT

তিনি আরও বলেন, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচিতে রাজ্য এবার যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা আনুষ্ঠানিক ভাবে আজ থেকে এই প্রকল্পের আমাদের কন্যাকে যুক্ত করলাম। আমাদের ছাত্রীরা আরও বেশি করে সমাজকে শক্তপোক্ত করতে অগ্রণী ভূমিকা নিক। দেশপ্রেম, রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ জাগরণের ক্ষেত্রে আমাদের কন্যারা আগামী দিনে মা মাতঙ্গিনীর ভূমিকা গ্রহণ করুক- এটাই আমি চাইব।’

46
Image Credit : Getty

কন্যারত্ন দিবসের অনুষ্ঠানে ছাত্রীদের আর্থিক সহায়তা নিয়েও বড় তথ্য দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, চলতি বছরে মোট ২০ লক্ষ ১৩ হাজার ছাত্রীকে আগের সরকারের কর্মসূচির আওতায় অর্থপ্রদান করা হচ্ছে। এর মধ্যে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়া ১০ লক্ষের বেশি ছাত্রীকে ইতিমধ্যেই অর্থ দেওয়া হচ্ছে। বিদ্যালয়গুলিকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যত দ্রুত যাচাই শেষ হবে, তত দ্রুত ছাত্রীরা এই আর্থিক সহায়তা পাবেন।

56
Image Credit : Getty

কন্যারত্ন দিবসের মঞ্চ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বর্তমানে কন্যারত্নরা যে ১,০০০ টাকা করে গ্রান্ট পাচ্ছেন, তা ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দ্বিগুণ করে ২,০০০ টাকা করা হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কন্যারা যেন শিক্ষাক্ষেত্রে এবং সমাজকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে পারেন, সেটাই সরকারের লক্ষ্য। আগামী দিনে মাতঙ্গিনী হাজরার মতো সাহসী ভূমিকা পালনের জন্যও তিনি ছাত্রীদের উৎসাহিত করেন।

66
Image Credit : Feepic

উচ্চশিক্ষার ক্ষেত্রেও ছাত্রীদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, উচ্চশিক্ষার জন্য ছাত্রীদের ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি বাজেটে রাখা হয়েছে। পাশাপাশি, উচ্চশিক্ষায় পড়তে ইচ্ছুক পড়ুয়াদের আর্থিক সমস্যা যাতে বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্য স্বামী বিবেকানন্দের নামে একটি নতুন স্কিম চালু করা হয়েছে বলে জানান তিনি। এই প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা তহবিল বরাদ্দ করা হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসে রাহুল গান্ধী-হেমন্ত সোরেনদের তুলোধনা Physics Wallah-র আলাখ পান্ডের
Recommended image2
Now Playing
Malda News: ‘৫ বছর পর দেখে নেব’! গ্রেফতারের পর পুলিশের দিকে আঙুল, তারপর যা হল…
Recommended image3
Now Playing
RG Kar Case: নির্মলকে 'ডিম-জুতো থেরাপি' দিল জনতা! উত্তাল খড়দহ, হিমশিম খেল পুলিশ
Recommended image4
Now Playing
Nirmal Ghosh Arrest: জালে নির্মল ঘোষ, বাবাকে নিয়ে কী বললেন মেয়ে ছন্দা? দেখুন
Recommended image5
Double Pension: পশ্চিমবঙ্গ সরকারের বিরাট সিদ্ধান্ত, এবার থেকে প্রায় দ্বিগুণ পেনশন পাবেন এঁরা!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved