Crime News: বাদুড়িয়ায় হাড়হিম কাণ্ড! সিনেমার চিত্রনাট্যকেও হার মানাল, পরকীয়ার মাশুল দিলেন স্বামী? দেখুন

Crime News: সিনেমার চিত্রনাট্যকেও হার মানাল বাদুড়িয়ার পাপিলার এই হত্যাকাণ্ড! ছাত্রের মায়ের সঙ্গে অবৈধ প্রেম, আর সেই পথের কাঁটা সরাতেই স্বামী নাসির আলীকে সুপারি কিলার দিয়ে খুনের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে। কীভাবে দেহ টুকরো করে খালে ফেলা হলো?

Share this Video

Crime News: পরকীয়ার পথের কাঁটা সরাতে নৃশংস খুন বাদুড়িয়ায়: দেহ টুকরো করে খালে ভাসাল ঘাতকরা

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বাদুড়িয়া: সিনেমার চিত্রনাট্যকেও হার মানাল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এক নৃশংস হত্যাকাণ্ড। অবৈধ সম্পর্কের জেরে বছর ৩৭-এর নাসির আলীকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে খালে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। এই হাড়হিম করা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বাদুড়িয়া থানার পাপিলা এলাকায়।

তদন্তে জানা গেছে, গত দেড় বছর ধরে নাসিরের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অভিযুক্ত রিজওয়ান হাসান মন্ডল। রিজওয়ান নাসিরের ছেলেকে বাড়িতে পড়াতে আসতেন। সেখান থেকেই সম্পর্কের গভীরতা বাড়ে। বিষয়টি জানতে পেরে নাসির আলী বাধা দেন এবং রিজওয়ানকে তাঁদের বাড়িতে আসতে বারণ করে দেন।

অভিযোগ, পরকীয়ার পথে বাধা হওয়া স্বামীকে সরিয়ে দিতেই খুনের ছক কষে রিজওয়ান। মোটা অংকের টাকা দিয়ে ভাড়া করা হয় সুপারি কিলার। সুযোগ বুঝে নাসিরকে নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা। তথ্যপ্রমাণ লোপাট করতে তাঁর দেহ টুকরো টুকরো করে স্থানীয় একটি খালে ফেলে দেওয়া হয়।

 নাসির আলী নিখোঁজ হওয়ার পর তদন্তে নামে বাদুড়িয়া থানার পুলিশ। একে একে সামনে আসতে থাকে পরকীয়া ও খুনের চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশ ইতিমধ্য়েই মূল অভিযুক্ত রিজওয়ান হাসান মন্ডলকে গ্রেফতার করেছে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Related Video