MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Cyclone Arnab: পুজোর আগেই ধেয়ে আসছে সাইক্লোন 'অর্ণব', জানেন কোন দেশ এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে?

Cyclone Arnab: পুজোর আগেই ধেয়ে আসছে সাইক্লোন 'অর্ণব', জানেন কোন দেশ এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে?

Cyclone Arnab: পুজোর আর একমাসও বাকি নেই। তার আগেই বঙ্গের আকাশে ফের গভীর নিম্নচাপের অশনি সংকেত। পুজোর আগেই ধেয়ে আসছে ফের বড় ধরণের একটি ঘূর্ণিঝড়। কবে কোথায় আছড়ে পড়বে এই ঝড়? জানুন সমস্ত আপডেট। দেখুন ফটো গ্যালারিতে।।

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 18 2026, 08:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
পুজোর মুখেই দাপট দেখাবে ঘূর্ণিঝড়  ‘অর্ণব’?
Image Credit : Gemini AI

পুজোর মুখেই দাপট দেখাবে ঘূর্ণিঝড় ‘অর্ণব’?

পুজোর মুখেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ২২ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। তবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ তৈরি হয়েছে বা হবেই—এমন কোনও সরকারি ঘোষণা করেনি মৌসম ভবন। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর নাগাদ উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা  কতটা?
Image Credit : Asianet News

ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কতটা?

মৌসম ভবন সূত্রে খবর, এরপর সেটি শক্তি বাড়িয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যেতে পারে। ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিয়ে অবশ্য আবহাওয়া মডেলগুলির মধ্যে এখনও মতভেদ রয়েছে। আমেরিকান GFS মডেলে ২২ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে তুলনামূলক শক্তিশালী সিস্টেমের ইঙ্গিত মিলেছে। অন্যদিকে ইউরোপীয় ECMWF মডেল এখনও ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখাচ্ছে না।

Related Articles

Related image1
KMC Durga Puja: অনুমতি ছাড়া যততত্র বিজ্ঞাপন-হোর্ডিংয়ে 'না', দুর্গাপুজোর বিজ্ঞাপনে KMC-এর NOC মাস্ট!
Related image2
North Bengal Homestay News: সিটংয়ে হানিমুনে গিয়ে বারবিকিউ বিপত্তি, আগুনে ঝলসে আশঙ্কাজনক নববধূ
35
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর নামকরণ কোন দেশ করেছে?
Image Credit : Gemini AI

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর নামকরণ কোন দেশ করেছে?

যদি শেষ পর্যন্ত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করে, নির্ধারিত নামের তালিকা অনুযায়ী তার নাম হতে পারে ‘অর্ণব’। এই নামটি দিয়েছে বাংলাদেশ। তবে এই মুহূর্তে ‘ঘূর্ণিঝড় অর্ণব’ বলা এখনও সরকারি ভাবে নিশ্চিত নয়। পুজোর আগে আরও একটি বিষয় চিন্তার— সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাড়তে পারে বৃষ্টি.. পূর্ব ভারতের একাধিক রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনার কথা extended-range outlook-এ উঠে এসেছে

45
দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Image Credit : AI image - Gemini

দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ

নতুন সিস্টেমের গতিপথ ও শক্তি অনুযায়ী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, পরবর্তী সময়ে উত্তরবঙ্গেও তার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে কোন জেলায় কতটা বৃষ্টি হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

55
কী বলছে ভারতীয় মৌসম ভবন?
Image Credit : Getty

কী বলছে ভারতীয় মৌসম ভবন?

তাই আপাতত নজর ১৯ সেপ্টেম্বরের সম্ভাব্য নিম্নচাপ এবং ২২–২৫ সেপ্টেম্বরের আবহাওয়া পরিস্থিতির দিকে। আগামী কয়েক দিনের পূর্বাভাসেই পরিষ্কার হবে, বঙ্গোপসাগরের এই সিস্টেম আদৌ ঘূর্ণিঝড়ের রূপ নেয় কি না। এবং আসন্ন দুর্গাপুজোয় ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কীনা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
ঘূর্ণিঝড় অর্ণব
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Agnimitra Paul: যত্রতত্র আবর্জনা ফেললেই বিপদ? পুজোয় শহর পরিষ্কার রাখতে অগ্নিমিত্রার বড় উদ্যোগ
Recommended image2
Now Playing
Durga Puja 2026: হারিয়ে যাওয়া স্মৃতির খোঁজে বড়িশা সার্বজনীন দুর্গোৎসব সমিতি!
Recommended image3
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ৩০০০ কবে ঢুকবে! পঞ্চমীর আগেই কি অ্যাকাউন্টে আসবে অক্টোবরের টাকা?
Recommended image4
Durga Puja: সময় বদলালেও ঐতিহ্য অম্লান, ৫১৭ বছরের ইতিহাসের সাক্ষী বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো
Recommended image5
Ajker Bangla Live News: CJP Protest - ব্যারিকেড সরান, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়! দিল্লি পুলিশকে সুপ্রিম নির্দেশ
Related Stories
Recommended image1
KMC Durga Puja: অনুমতি ছাড়া যততত্র বিজ্ঞাপন-হোর্ডিংয়ে 'না', দুর্গাপুজোর বিজ্ঞাপনে KMC-এর NOC মাস্ট!
Recommended image2
North Bengal Homestay News: সিটংয়ে হানিমুনে গিয়ে বারবিকিউ বিপত্তি, আগুনে ঝলসে আশঙ্কাজনক নববধূ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved