MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • DA West Bengal: বিচারপতি অবসর নিতে চলেছেন, মঙ্গলবারই ডিএ মামলার চূড়ান্ত রায়? নয়া আপডেট

DA West Bengal: বিচারপতি অবসর নিতে চলেছেন, মঙ্গলবারই ডিএ মামলার চূড়ান্ত রায়? নয়া আপডেট

রাজ্য সরকারি দফতরের অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের জন্য বড় খবর। কলকাতা পুরসভা এলাকার বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা পেনশনভোগীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ্য ভাতার (DA) একাংশ মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Aug 17 2026, 12:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

রাজ্য সরকারি দফতরের অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের জন্য বড় খবর। কলকাতা পুরসভা এলাকার বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা পেনশনভোগীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ্য ভাতার (DA) একাংশ মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। গত সপ্তাহের শেষ দিক থেকেই কয়েক হাজার পেনশনভোগীর অ্যাকাউন্টে বকেয়া DA-র টাকা ঢুকতে শুরু করেছে বলে খবর। বকেয়া DA মামলার মূল আবেদনকারী কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সরকারি সূত্রে তাঁরা জানতে পেরেছেন, গত সপ্তাহে ৭ হাজারের কিছু বেশি পেনশন প্রাপক টাকা পেয়েছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : cgatgpt

কলকাতার বাইরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বেশ কিছু পেনশন প্রাপক ইতিমধ্যেই দুই কিস্তিতে তাঁদের সম্পূর্ণ বকেয়া DA পেয়ে গিয়েছেন। কিন্তু কলকাতা পুরসভা এলাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা পেনশনভোগীদের ক্ষেত্রে অর্থ দফতর ও ব্যাঙ্কগুলির মধ্যে বকেয়া টাকার হিসাব নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। এই জটিলতার জেরে দীর্ঘদিন টাকা আটকে ছিল। পরে বিষয়টিতে প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিস হস্তক্ষেপ করে। এরপর অর্থদপ্তর ও ব্যাঙ্কগুলির মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকও হয়।

36
Image Credit : stockPhoto

গত ৭ জুলাই অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, যত দ্রুত সম্ভব পেনশনভোগীদের বকেয়া DA-র ৫০ শতাংশ মিটিয়ে দেওয়া হবে। কিন্তু বিজ্ঞপ্তির পরেও নির্দিষ্ট সময়ে অ্যাকাউন্টে টাকা না ঢোকায় উদ্বেগে ছিলেন বহু পেনশন প্রাপক। অবশেষে গত সপ্তাহের শেষ দিক থেকে টাকা জমা পড়তে শুরু করেছে বলে জানা যাচ্ছে। ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্ট অনুযায়ী, কলকাতার ক্ষেত্রে সাতটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা এই ধরনের পেনশন প্রাপকের সংখ্যা প্রায় ২৩ হাজার।

46
Image Credit : stockPhoto

সুপ্রিম কোর্টে পেশ করা ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ৮০ হাজারের বেশি পেনশন প্রাপকের বকেয়া DA এখনও বিভিন্ন কারণে মেটানো সম্ভব হয়নি। বকেয়া টাকার পরিমাণ ৬০০ কোটি টাকারও বেশি।

56
Image Credit : Asianet News

অবসরের পর ভিন্‌রাজ্যে চলে যাওয়া ১,৫৯৬ জন পেনশন প্রাপকের বকেয়াও এখনও জটিলতার কারণে মেটানো হয়নি। পাশাপাশি, গ্রান্ট-ইন-এইড প্রতিষ্ঠানগুলির অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া DA দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার আশ্বাস দিলেও এখনও কোনও নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।

66
Image Credit : Asianet News

এদিকে ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্ট সমস্ত পক্ষকে দেওয়ার পর বকেয়া DA মামলাটি মঙ্গলবার ১৮ অগস্ট, সুপ্রিম কোর্টে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা। মামলাকারীদের আশা, এবার দ্রুত বকেয়া DA মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে পারে। কারণ, মামলাটির সঙ্গে যুক্ত এক বিচারপতি চলতি মাসেই অবসর নিতে চলেছেন। ফলে মঙ্গলবারের শুনানিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট পেনশন প্রাপকরা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Tarapith Fire: 'কাউকে খুঁজে পাচ্ছি না'!, সাতসকালে হোটেলে আগুন, তারপরই ভয়াবহ পরিণতি! তারাপীঠে মৃত ৫
Recommended image2
Govt SIM Card: এবার ফ্রি সিম দেবে রাজ্য সরকার, এই বিশেষ কাজেই করতে হবে ব্যবহার
Recommended image3
Annapurna Yojana: আজ থেকে অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আবেদন করেও তালিকা থেকে বাদ পড়লেন কারা?
Recommended image4
Sealdah-Bangaon AC Local: এবার বনগাঁ পর্যন্ত ছুটবে এসি লোকাল, কবে থেকে চালু? জানুন টাইম টেবিল
Recommended image5
Now Playing
Annapurna Bhandar Payment: আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, ঢুকবে অন্নপূর্ণার টাকা! তার আগে কী বললেন মুখ্যমন্ত্রী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved