সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) সামনে রেখে রাজ্যে পৌঁছেই কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সর্বদলীয় বৈঠক এবং প্রশাসনিক বৈঠকের পর, আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আয়োজিত সভায় কমিশন তার কঠোর অবস্থানের স্পষ্ট বার্তা দিয়েছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Gyanesh Kumar: ভোটের প্রস্তুতিতে কড়া নির্বাচন কমিশন, বিনীত গোয়েলকে সতর্কবার্তা জ্ঞানেশ কুমারের

২. ধর্মতলায় ধর্না মঞ্চ থেকে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। যদিও তিনি কোনও সম্প্রদায়ের নাম উল্লেখ করেননি। কিন্তু বিজেপির দাবি তিনি হিন্দুদেরই সতর্ক করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে রীতিমত প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যদিও মমতা বন্দ্যোপাধ্য়ায় শুধুমাত্র সম্প্রদায় বলেই তাঁর বক্তব্য রেখেছেন। তিনি হিন্দু বা মুললিম কোনও কিছুই উল্লেখ করেননি। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Mamata Banerjee: একটা কমিউনিটি যখন জোট বাঁধে না! ধর্মতলার ধর্না মঞ্চে একী বললেন মমতা,দেখুন ভিডিও

৩. যাঁরা অ্যাসিড হামলার শিকার (Acid Attack Survivors) হয়েছেন, তাঁদের সবাইকেই সরকারি চাকরি দিতে হবে। এ বিষয়ে সব রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, নীতি তৈরি করতে হবে। সোমবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আরও বলেছে, যদি অ্যাসিড হামলার শিকার হওয়া কোনও ব্যক্তিকে সরকারি চাকরি দেওয়া সম্ভব না হয়, তাহলে সমতুল্য ভাতা দিতে হবে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Supreme Court: অ্যাসিড হামলার শিকার ব্যক্তিদের সরকারি চাকরির নির্দেশ সুপ্রিম কোর্টের

৪. গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলছে ইরান। লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকা। পাল্টা আক্রমণ করতে পিছিয়ে নেই ইরানও (Iran attack)। এই পরিস্থিতিতে আপাতত বন্ধ হরমুজ প্রণালী। জ্বালানী সংকট দেখা দিতে পারে সারা বিশ্বে সেই আশঙ্কায় এবার জ্বালানি সঞ্চয় করতে বন্ধ করে দেওয়া হল পঠনপাঠন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়। রীতিমত নোটিশ জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে জানা গিয়েছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Bangladesh: মধ্যপ্রাচ্যের যুদ্ধে পশ্চিম এশিয়ায় জ্বালানি সঙ্কট! বিদ্যুৎ বাঁচাতে বন্ধ বিশ্ববিদ্যালয়

৫. পর্দার আড়ালে থেকেই যিনি আসল কাজটা করে গেলেন। অকুতোভয় মানসিকতাকে সঙ্গী করেই সমস্ত বিতর্ককে ছুঁড়ে ফেললেন বাউন্ডারির বাইরে (ind vs nz t20)। রিজার্ভ বেঞ্চে বসেই তাতিয়ে গেলেন গোটা দলকে। ড্রেসিংরুমে দলের প্রত্যেক ক্রিকেটারকে উৎসাহ দেওয়া থেকে শুরু করে ধরে ধরে বুঝিয়ে দেওয়া এবং অবশ্যই একটি কেমিস্ট্রি তৈরির নেপথ্যে থাকা নায়কের নাম গৌতম গম্ভীর। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

T20 World Cup Gautam Gambhir: "আমাদের ড্রেসিংরুমে টেকেন ফর গ্র্যান্টেড বলে কিছু হয়না", বিশ্বজয়ের পর 'গম্ভীর' বার্তা

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।