News Round Up: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে। 

১. ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় ভোটপর্ব শেষ হলেই আগামী ৪ মে জানা যাবে ভোটের ফলাফল। ভোট গণনা পর্বে ফের রাজ্যে আসার বিষয়ে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাজ্যে ভোটপ্রচারের শেষে এই ইচ্ছার কথা জানিয়েছেন নমো। আর এবার তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যবাসীর উদ্দেশে দিলেন বিশেষ বার্তা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Narendra Modi: ৪ মে বাংলায় বিজেপি সরকার গঠন হবে? দ্বিতীয় দফার আগে অডিয়ো বার্তা প্রধানমন্ত্রীর

২. মাঝে মাত্র আর এক দিন। তারপরই দ্বিতীয় দফার ভোট গ্রহণ। প্রথম দফার মত দ্বিতীয় দফা ভোট গ্রহণ যাতে শান্তিপূর্ণ হয় তারজন্য তৎপর কমিশন। এবার ভোটের দিন শান্তি নিশ্চিত করতে যোগীরাজ্য থেকে আনা হল আইপিএস অফিসার। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Ajay Pal Sharma: যোগীরাজ্যের এনকাউন্টার স্পেশালিস্ট বঙ্গের পুলিশ পর্যবেক্ষক, ছবিতে চিনুন অজয় পাল শর্মাকে

৩. আম আদমি পার্টির (আপ) হাত ধরে রাজনীতিতে পা রেখেছিলেন রাঘব চাড্ডা, কিন্তু এখন তিনি বিজেপির নেতা। সোমবার রাজ্যসভার চেয়ারম্যান আপ-এর ৭ জন সাংসদের বিজেপির সঙ্গে সংযুক্তিকরণের প্রস্তাব অনুমোদন করেছেন। অর্থাৎ, তাঁরা এখন সরকারিভাবে বিজেপির সাংসদ। এর মধ্যেই বিজেপিতে যোগ দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নিজের প্রথম ভিডিও শেয়ার করেছেন রাঘব। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Raghav Chadha: কেন ছাড়লেন AAP? বিজেপিতে যোগ দিয়ে প্রথম ভিডিওতে সবটা খোলসা করলেন রাঘব

৪. আমেরিকার সঙ্গে চলতে থাকা উত্তেজনার মধ্যেই পাকিস্তান মারফত কড়া বার্তা পাঠাল ইরান। ইরানের সরকারি সংবাদমাধ্যম ‘ফার্স’ জানিয়েছে, বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি তাঁর পাকিস্তান সফরে ওয়াশিংটনের জন্য তেহরানের ‘রেড লাইন’ বা শেষ সীমা নির্দিষ্ট করে দিয়েছেন। এই সীমা মূলত দুটি বিষয়কে কেন্দ্র করে— "পরমাণু কর্মসূচি এবং হরমুজ প্রণালী"। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

পরমাণু আর হরমুজ নিয়ে ‘রেড লাইন’ ইরানের, তবে আমেরিকার কাছে নতুন প্রস্তাব তেহরানের

৫. কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার রিঙ্কু সিং আইপিএলের ইতিহাসে নতুন এক মাইলফলক গড়লেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে তিনি মহেন্দ্র সিং ধোনির দেড় দশক পুরনো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Rinku Singh: ধোনির ১৫ বছরের রেকর্ড ভাঙলেন রিঙ্কু, আইপিএলে নতুন ইতিহাস লিখলেন কেকেআর তারকা

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।